Journalbd24.com

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ব্রিটেনে শীতে ব্ল্যাকআউটের শঙ্কা, খাদ্য ও ডিজেল মজুত রাখার পরামর্শ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ আগস্ট, ২০২২ ১৫:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ আগস্ট, ২০২২ ১৫:৩৭

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ব্রিটেনে শীতে ব্ল্যাকআউটের শঙ্কা, খাদ্য ও ডিজেল মজুত রাখার পরামর্শ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ আগস্ট, ২০২২ ১৫:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ আগস্ট, ২০২২ ১৫:৩৭

    ব্রিটেনে শীতে ব্ল্যাকআউটের শঙ্কা, খাদ্য ও ডিজেল মজুত রাখার পরামর্শ

    যুক্তরাজ্যের খাদ্য শিল্প প্রতিষ্ঠানগুলোকে সঙ্কট এড়ানোর পরিকল্পনা প্রস্তুত রাখতে বলা হয়েছে। সেই সঙ্গে দেশটির জাতীয় স্বাস্থ্য সংস্থার (এনএইচএস) কর্মকর্তাদের 'ডিজেল ট্যাঙ্কগুলো পূর্ণ' রাখার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

    যুক্তরাজ্যে সামনের বছরের জানুয়ারিতে শীতকালীন ব্ল্যাক আউটের আশঙ্কা তৈরি হয়েছে। টানা কয়েকদিন ধরে বিদ্যুৎ না থাকার মুহূর্তে রেললাইন এবং লাইব্রেরিগুলোও বন্ধ করে রাখা হতে পারে।

    ঠান্ডা আবহাওয়া এবং গ্যাস সঙ্কটের কারণে ব্ল্যাকআউট বাস্তবায়ন হতে পারে। যার কারণে পুরো যুক্তরাজ্যে ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসাবাড়ির ওপর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। রেল, লাইব্রেরি এবং অন্যান্য সরকারি ভবনও বন্ধ রাখতে হতে পারে।

    যদিও ব্রিটিশ সরকার সঙ্কট মোকাবিলার সব রকম প্রস্তুতি নিচ্ছে। তার পরেও বিশেষজ্ঞদের ধারণা, এবারের শীতে বিদ্যুতের চাহিদার ছয় ভাগের এক ভাগ পূরণের ক্ষমতা থাকতে পারে।

    ব্লুমবার্গ জানিয়েছে, ঋষি সুনাক এবং লিজ ট্রাসের মধ্যে নেতৃত্ব নিয়ে মুখোমুখি আলাপে জ্বালানি বিল এবং জীবনযাত্রার ব্যয় মূল বিষয় ছিল। ইউরোপ থেকে গ্যাসের ঘাটতি হলে শীতকালে ব্ল্যাকআউটও ঘটতে পারে।   তবে এ ধরনের সঙ্কট যেন তৈরি না হয়, সে ব্যাপারে ব্রিটিশ প্রশাসন সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছে।

    ব্ল্যাকআউট হলেও খাবারের যেন সঙ্কট দেখা না দেয়, সে ব্যাপারে খাদ্য ও পানীয় শিল্পকে পরিকল্পনা সাজাতে বলা হয়েছে। ব্রিটিশ সরকারের মন্ত্রীরা এনএইচএস কর্মকর্তাদের তাদের 'জেনারেটর সঠিকভাবে সার্ভিসিং করা' এবং 'ডিজেল ট্যাঙ্ক পূর্ণ' রাখার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

    জানা গেছে, ডিপার্টমেন্ট ফর বিজনেস, এনার্জি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল স্ট্র্যাটেজি এবারের শীতে জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এ পরিস্থিতিতে রেল, লাইব্রেরি এবং অন্যান্য সরকারি ভবনে সাময়িকভাবে জ্বালানি সরবরাহ বন্ধের পরিকল্পনা রয়েছে।

    তবে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর বিজনেস, এনার্জি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল স্ট্র্যাটেজির একজন মুখপাত্র বলেছেন, সম্ভাব্য ব্ল্যাকআউটের ব্যাপারে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এমন কিছু ঘটবে বলে আমরা মনে করি না।
    সূত্র: ডেইলি মেইল।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬