Journalbd24.com

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • মহানবী (সা.) কে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিজেপি বিধায়ক গ্রেপ্তার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২২ ১৫:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২২ ১৫:২৮

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    মহানবী (সা.) কে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিজেপি বিধায়ক গ্রেপ্তার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২২ ১৫:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২২ ১৫:২৮

    মহানবী (সা.) কে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিজেপি বিধায়ক গ্রেপ্তার

    মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার হলেন ভারতের তেলেঙ্গানার বিজেপি বিধায়কটি রাজা সিং। আজ মঙ্গলবার সকালেই রাজার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

    বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মার বক্তব্যকে সমর্থন করে একটি ভিডিও প্রকাশ করেছিলেন রাজা। সেই ভিডিও ঘিরেই উত্তেজনা তৈরি হয়।

    পুলিশের নানা দপ্তর ঘিরে বিক্ষোভ দেখান মুসলিম ধর্মাবলম্বীরা।  

    মুসলমানদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ আনা হয় রাজা সিংয়ের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই রাজাকে গ্রেপ্তার করা হয়।

    রাজা সিং জানান, স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকিকে কটাক্ষ করেই ভিডিওটি তৈরি করেছিলেন তিনি। অন্য কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না।  

    তিনি আরো বলেছেন, আমি বুঝতে পারছি না যে, কীসের ভিত্তিতে পুলিশ অভিযোগ দায়ের করেছে। কোনো সম্প্রদায়ের নাম উল্লেখ করে আমি ভিডিও বানাইনি। শুধু ফারুকিকে কটাক্ষ করা হয়েছিল। আমি কারো ভাবাবেগে আঘাত করিনি। তাছাড়া ওই ভিডিওর দু’টি ভাগ রয়েছে। কিছুদিনের মধ্যেই দ্বিতীয় ভাগ প্রকাশ করার পরিকল্পনা ছিল।

    জানা গেছে, কিছুদিন আগেই নূপুর শর্মা যে বিতর্কিত মন্তব্য করেছিলেন, ভিডিওতে তারই পুনরাবৃত্তি করেছেন রাজা।  

    সোমবার ভিডিওটি প্রকাশ্যে আসার পর হায়দরাবাদের পুলিশ কমিশনারের অফিসের সামনে বিক্ষোভ শুরু হয়। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে রাজাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক, এই দাবি করেন বিক্ষোভকারীরা।  

    আজ মঙ্গলবার সকালেই তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় পুলিশ জানায়, বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি আমরা। আপাতত বিজেপি বিধায়ক টি রাজা সিংকে আটক করা হয়েছে। কোন কোন ধারায় মামলা দায়ের করা হবে, সেই বিষয়ে পরে জানিয়ে দেওয়া হবে।

    সূত্র: এনডিটিভি।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬