Journalbd24.com

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • পাকিস্তানে বন্যায় এক দিনে মৃত্যু ১১৯, আরো সহায়তার আবেদন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২২ ২১:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২২ ২১:৩৯

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    পাকিস্তানে বন্যায় এক দিনে মৃত্যু ১১৯, আরো সহায়তার আবেদন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২২ ২১:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২২ ২১:৩৯

    পাকিস্তানে বন্যায় এক দিনে মৃত্যু ১১৯, আরো সহায়তার আবেদন

    পাকিস্তান বন্যা পরিস্থিতিতে আরো আন্তর্জাতিক সহায়তার জন্য আবেদন করছে। বন্যায় দেশটি বিধ্বস্ত হয়ে পড়েছে। এখন পর্যন্ত এক হাজার ৩৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১১৯ জন।

    পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিস এক প্রতিবেদনে আজ এ তথ্য প্রকাশ করেছে।

    যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যরা পাকিস্তানের এই দুর্যোগে সাড়া দিয়েছে। কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছে তাদের আরো সহায়তা প্রয়োজন।

    উত্তর খাইবার পাখতুনখোয়া প্রদেশের কাগান উপত্যকায় বসবাসকারী মুহাম্মদ ফরিদ জানিয়েছেন, তার মেয়ে নদীতে ভেসে গেছে। তার মেয়ে বলেছিল, ‘বাবা, আমি আমার ছাগলের জন্য পাতা আনতে যাচ্ছি। ’ 

    জানা গেছে, মেয়েটি নদীর তীরে গিয়েছিল এবং স্রোত তাকে টেনে নিয়ে গেছে।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালমান সুফি বলেছেন, পাকিস্তান এখন আন্তর্জাতিক সহায়তার জন্য মরিয়া হয়ে আছে।  

    এ ছাড়াও তিনি বলেছেন, ‘পাকিস্তান অর্থনৈতিক সমস্যাগুলোর সাথে আটকে গেছে। আমরা যখন সমস্যাগুলো কাটিয়ে উঠতে যাচ্ছিলাম তখন এই মৌসুমি বিপর্যয় আঘাত হানল। ’

    তিনি আরো বলেছেন, অনেক উন্নয়ন প্রকল্পের অর্থায়ন ক্ষতিগ্রস্তদের কাছে ফেরত পাঠানো হয়েছে।

    ডন সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাখতুনখোয়া প্রদেশের জন্য প্রায় ৪৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান ঘোষণা করেছেন।

    প্রধানমন্ত্রী বলেছেন, এক সপ্তাহের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ২৫ হাজার রুপি করে দেওয়া হবে।  

    দেশের উত্তর-পশ্চিমে, খাইবার পাখতুনখোয়ায় নদীগুলোর তীর ভেঙে গেছে। আকস্মিক এই বন্যার কারণে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

    জুনায়েদ খান (২৩) বলেছেন, ‘আমরা বছরের পর বছর কঠোর পরিশ্রম করে যে বাড়িটি তৈরি করেছে তা আমাদের চোখের সামনেই ডুবতে শুরু করেছে। আমরা রাস্তার পাশে বসে স্বপ্নের বাড়িটি ডুবতে দেখেছি। ’

    এ ছাড়া দেশটির দক্ষিণ-পূর্বের সিন্ধু প্রদেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানেও হাজার হাজার মানুষকে বাড়ি ছাড়তে হয়েছে।

    প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, বন্যায় তিন কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যা দেশটির জনসংখ্যার ১৫ শতাংশ। দেশটির কর্মকর্তারা এই ধ্বংসের জন্য জলবায়ুর পরিবর্তনকে দায়ী করছেন।  

    সূত্র : বিবিসি।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬