Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • মিখাইল গর্বাচেভের শেষকৃত্য আজ, থাকছেন না পুতিন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২২ ১৭:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২২ ১৭:০৯

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    মিখাইল গর্বাচেভের শেষকৃত্য আজ, থাকছেন না পুতিন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২২ ১৭:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২২ ১৭:০৯

    মিখাইল গর্বাচেভের শেষকৃত্য আজ, থাকছেন না পুতিন

    সাবেক সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ ৯১ বছর বয়সে মারা যাওয়ার চার দিন পর আজ স্থানীয় সময় শনিবার তাকে সমাহিত করা হচ্ছে। বিবিসি জানিয়েছে, মস্কোতে মিখাইল গর্বাচেভকে অল্প সময়ের মধ্যে সমাহিত করা হবে।

    ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ মিখাইলের শেষকৃত্যে উপস্থিত থাকতে পারবেন না। কাজের সূচি আগে থেকেই নির্ধারিত থাকায় তিনি সেখানে উপস্থিত থাকতে পারবেন না বলেও জানানো হয়েছে।

    সোভিয়েত ইউনিয়নের পতনের পেছনে মিখাইল গর্বাচেভের ভূমিকা দুইভাবে মূল্যায়ন করা হয়। পশ্চিমাদের কাছে মিখাইল প্রিয় পাত্র হলেও নিজ দেশে তিনি নিন্দিত। আজ তার শেষকৃত্যে রুশ প্রেসিডেন্টের অনুপস্থিতির বিষয়টিও অপমান হিসেবে দেখছেন অনেকেই।

    সোভিয়েত ইউনিয়নের পতনকে শতাব্দীর সবচেয়ে বড় ভূ-রাজনৈতিক বিপর্যয় বলে অভিহিত করেছিলেন ভ্লাদিমির পুতিন। গর্বাচেভ ১৯৮৫ সালে ক্ষমতা গ্রহণ করেন। তারপর সাহসী সংস্কারের সূচনা করেন এবং সোভিয়েত ইউনিয়নের পতন ত্বরান্বিত হয়।

    আগে থেকেই জানানো হয়েছে, মিখাইল গর্বাচেভের শেষকৃত্যানুষ্ঠান পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে না। তবে গর্বাচেভকে ‘মিলিটারি গার্ড অব অনার’ দেওয়া হবে।

    শেষকৃত্যানুষ্ঠানে পুতিনের যোগ না দেওয়া প্রসঙ্গে বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে, ব্যস্ত কর্মসূচির কারণে ৩ সেপ্টেম্বর প্রেসিডেন্ট পুতিন এ কাজ করতে পারবেন না। তাই তিনি বৃহস্পতিবার শ্রদ্ধা জানিয়েছেন।

    গত বৃহস্পতিবার রাশিয়ায় রাষ্ট্রীয় টেলিভিশনে গর্বাচেভের কফিনে পুতিনকে গম্ভীর মুখে লাল গোলাপ দিতে দেখা যায়। দেশীয় ঐহিত্য মেনে গর্বাচেভের কফিনের প্রান্ত স্পর্শ করার আগে তিনি রাশান অর্থডক্স নিয়মানুযায়ী বুকে ক্রস চিহ্ন আঁকেন।

    গর্বাচেভের শেষকৃত্যানুষ্ঠান সবার‍ জন্য উন্মুক্ত থাকছে এবং পরে তাকে নভোদেভিশি কবরস্থানে সমাহিত করা হবে। গর্বাচেভ ফাউন্ডেশনের প্রেস সেক্রেটারি ভ্লাদিমির পলিয়াকভের বরাত দিয়ে বার্তা সংস্থা তাস এ কথা জানিয়েছে।

    নভোদেভিশি কবরস্থানে গর্বাচেভের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন এবং গর্বাচেভের স্ত্রী রাইসাকে সমাহিত করা হয়েছে। রাইসা ১৯৯৯ সালে মারা যান।

    ২০০৭ সালে ইয়েলৎসিনের মৃত্যুর পর তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছিল; ভ্লাদিমির পুতিন তার পূর্বসূরির মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করেছিলেন।

    কিন্তু গর্বাচেভের বেলায় তেমনটা হচ্ছে না। যদিও পুতিন প্রশাসনের প্রটোকল বিভাগ তার শেষকৃত্যের অনুষ্ঠানটি আয়োজনের দায়িত্ব নিয়েছে।

    পশ্চিমাদের কাছে গর্বাচেভ ছিলেন ‘সোভিয়েতের কারাগারে বন্দি কোটি কোটি মানুষের মুক্তিদাতা’। অন্যদিকে রাশিয়ার নবীন-প্রবীণ অনেকের কাছে তিনি খলনায়ক, ‘যিনি সোভিয়েত ইউনিয়নের পতন ঠেকাতে ব্যর্থ হয়ে রাশিয়ার বৈশ্বিক প্রভাব মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন। ’

    সূত্র : বিবিসি।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬