Journalbd24.com

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • পাকিস্তানে বন্যা : ‘টেকসই নিয়ন্ত্রণ ব্যবস্থা’র আহ্বান প্রধানমন্ত্রী শাহবাজের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০২২ ২২:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০২২ ২২:০৯

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    পাকিস্তানে বন্যা : ‘টেকসই নিয়ন্ত্রণ ব্যবস্থা’র আহ্বান প্রধানমন্ত্রী শাহবাজের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০২২ ২২:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০২২ ২২:০৯

    পাকিস্তানে বন্যা : ‘টেকসই নিয়ন্ত্রণ ব্যবস্থা’র আহ্বান প্রধানমন্ত্রী শাহবাজের

    পাকিস্তানে বন্যায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় একটি ‘টেকসই নিয়ন্ত্রণ ব্যবস্থা’র আহ্বান জানিয়েছেন। যার অভাবকে এই বর্ষায় পাকিস্তানে অভূতপূর্ব বৃষ্টিপাত এবং বন্যার সূত্রপাতের প্রাথমিক কারণ হিসেবে ভাবা হচ্ছে।  এদিকে বুধবার বন্যার কারণে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

    বন্যার ভয়াবহ মাত্রার জন্য কর্তৃপক্ষ বন্যা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে।

    সরকারি হিসাবে মোট জনসংখ্যার ১৫ শতাংশ, অর্থাৎ তিন কোটি ৩০ লাখ মানুষ বন্যায় আক্রান্ত।

    বুধবার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটি দৈনিক পরিস্থিতি প্রতিবেদনে দেখা গেছে, বন্যায় গত ২৪ ঘণ্টায় আরো ১৮ জন মানুষ মারা গেছে। ১৪ জুন থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা এক হাজার ৩৪৩ জন।

    ন্যাশনাল ফ্লাড রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টার (এনএফআরসিসি) একটি পৃথক বিবৃতিতে এই সংখ্যা নিশ্চিত করে আরো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বন্যার কারণে ১৭ জন আহত হয়েছে। এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা ১২ হাজার ৭২০ জন।  

    বিবৃতিতে আরো বলা হয়েছে, আজ খাইবারপাখতুনখোয়া, আজাদ জম্মু ও কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তানের কিছু অংশের পাশাপাশি পার্শ্ববর্তী পাহাড়গুলোতে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই সময় দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়া গরম এবং আর্দ্র থাকবে।

    আজ সকালে এনএফআরসিসির এক বৈঠকের পর জানানো হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দুটি প্রদেশ সিন্ধু ও বেলুচিস্তানের বন্যা পরিস্থিতি এবং পুনর্বাসন কার্যক্রম নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে। যোগাযোগ অবকাঠামো মেরামত এবং বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের পুনর্বাসনকে অগ্রাধিকার দিতে ক্ষতিগ্রস্ত এলাকার ডিজিটাল ম্যাপিং করা হবে।

    যোগাযোগ অবকাঠামো মেরামতসহ পুনর্বাসন কার্যক্রমে দ্রুত মনোযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরিপের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন এনএফআরসিসির ডেপুটি চেয়ারপারসন আহসান ইকবাল।

    এদিকে বন্যাকবলিত এলাকায় চলমান পুনর্বাসন ও পুনর্বাসন কাজ পর্যালোচনা করতে পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় একটি টেকসই নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি।

    তিনি বলেছেন, ‘দেশ একটি অভূতপূর্ব পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বন্যায় জীবন, অবকাঠামো এবং ফসলের ক্ষতি হয়েছে। এখনই সময় রাজনীতির ঊর্ধ্বে উঠে সেবা ও কল্যাণের চেতনা প্রদর্শন করার। ’

    সূত্র : ডন।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬