Journalbd24.com

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • রানির স্মৃতিতে বিশ্ব নেতাদের শোক ও শ্রদ্ধা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২২ ১২:৫৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২২ ১২:৫৬

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    রানির স্মৃতিতে বিশ্ব নেতাদের শোক ও শ্রদ্ধা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২২ ১২:৫৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২২ ১২:৫৬

    রানির স্মৃতিতে বিশ্ব নেতাদের শোক ও শ্রদ্ধা

    বিশ্ব নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিরা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন। তারা রানির গভীর কর্তব্যবোধ ও দৃঢ়তার পাশাপাশি তাঁর রসবোধ এবং মমতার কথা স্মরণ করেছেন।  

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৪০ বছর আগে রানির সাথে প্রথম দেখা করেছিলেন। তিনি তাঁকে ‘একজন রাজন্যের চেয়েও বেশি, একটি যুগের প্রতিনিধি’ বলে বর্ণনা করেন।

    প্রেসিডেন্ট হিসাবে ২০২১ সালে যুক্তরাজ্যে সফরের কথা স্মরণ করে বাইডেন বলেন, ‘তিনি তার প্রজ্ঞা দিয়ে আমাদের মুগ্ধ করেছিলেন। উদারতা দিয়ে করেছিলেন আলোড়িত। উদারভাবে তিনি তার প্রজ্ঞা আমাদের সাথে ভাগ করে নিয়েছিলেন। ’

    রানি দ্বিতীয় এলিজাবেথ তাঁর দীর্ঘ শাসনামলে ১৩ জন মার্কিন প্রেসিডেন্টের সাথে দেখা করেছিলেন।

    সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রানির ‘উদার বন্ধুত্ব, দুর্দান্ত প্রজ্ঞা এবং বিস্ময়কর হাস্যরসের অনুভূতি’ কখনই ভুলবেন না।

    ট্রাম্প তার নিজের অনলাইন প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, ‘তিনি এক দুর্দান্ত এবং সুন্দরী নারী ছিলেন - তার মতো কেউ ছিল না!’ 

    আরেক সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, রানি ‘করুণা, কমনীয়তা এবং অক্লান্ত পরিশ্রমের নীতিতে পরিচালিত’ রাজত্ব দিয়ে বিশ্বকে মোহিত করেছিলেন।

    একাধিক উপলক্ষে রানির সাথে দেখা করা বারাক ওবামা এক বিবৃতিতে বলেন, ‘বারবার আমরা তার উষ্ণতা, আড়ম্বরপূর্ণ ভাবগম্ভীর পরিবেশেও রসবোধ দেখে মুগ্ধ হয়েছি। ’
    ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তিনি ছিলেন এক ‘সদয়-হৃদয় রানি’ যিনি ‘ফ্রান্সের বন্ধু’ ছিলেন।

    কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আবেগপ্রবণ হয়ে বলেছেন, তার ‘কানাডীয়দের প্রতি গভীর এবং সাশ্বত ভালবাসা ছিল। ’

    রানি এলিজাবেথ কানাডার নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান ছিলেন। রানি  তার শাসনামলে দেশটিতে ১২ জন প্রধানমন্ত্রী দেখেছেন।
     
    প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, ‘একটি জটিল বিশ্বে, তার নিষ্কম্প করুণা এবং সংকল্প আমাদের সবার জন্য স্বস্তি এনেছে। ’ ট্রুডো আরো বলেন, তিনি রানির সঙ্গে তার ‘খোশগল্প’ মিস করবেন যা তাঁর ‘চিন্তাশীলতা, জ্ঞান, কৌতূহল’ ইত্যাদিকে সুন্দরভাবে তুলে ধরতো।  

    সূত্র: বিবিসি

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬