Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • জন্মদিনে তিন চিতা ছাড়লেন মোদি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২২ ১৬:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২২ ১৬:২৫

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    জন্মদিনে তিন চিতা ছাড়লেন মোদি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২২ ১৬:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২২ ১৬:২৫

    জন্মদিনে তিন চিতা ছাড়লেন মোদি

    হাতল ঘোরাতেই খুলে গেল দরজা। খাঁচা থেকে একে একে বেরিয়ে এলো নবাগত তিন অতিথি। ছুটে চলে গেল জঙ্গলে। আজ স্থানীয় সময় শনিবার নিজের জন্মদিনে এভাবেই নামিবিয়ান চিতা তিনটিকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ছাড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    অবশেষে ৭৪ বছর পর ভারতীয় বন্যপ্রাণের মুকুটে জুড়ল নয়া পালক। ভারত পেল নতুন চিতা।

    এনডিটিভি জানিয়েছে, চোখে রোদচমশমা। গায়ে জঙ্গল সাফারির বিশেষ কোট। মাথায় কাউবয় হ্যাট। ৭২তম জন্মদিনে নবাগত অতিথিদের সঙ্গেই কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    ভারতে আসা নতুন অতিথিদের স্বাগত জানালেন তিনি। প্রজেক্ট চিতা কর্মসূচির উদ্বোধন লগ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক, ১৯৫২ সালে আমাদের চিতাকে বিলুপ্ত প্রাণী হিসেবে ঘোষণা করতে হয়েছিল। কিন্তু, তারপর কয়েক দশক কেটে গেলেও চিতা ফিরিয়ে আনার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমি গর্বিত, আজাদির মতো মহোৎসবের বছরেই ভারতে ফিরল বিশ্বের এই দ্রুততম প্রাণী। নতুন উদ্যোমে চিতা সংরক্ষণ শুরু করবে ভারত।

    ভারতকে আটটি চিতা উপহার দেওয়ায় নামিবিয়া প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, অনেক দূর থেকে এই চিতারা ভারতে এসেছে। এরা আমাদের অতিথি। ওদের একটু থিতু হওয়ার সময় প্রয়োজন। ভারতের আবহাওয়া, জলবায়ু এবং বাস্তুতন্ত্রের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সময় দিতে হবে। ভারতের মানুষকে ধৈর্য ধরতে হবে। কয়েকমাস অপেক্ষা করতে হবে। তার আগে চিতাদের দেখার জন্য জাতীয় উদ্যান সর্বসাধারণের জন্য খুলে দেওয়া সঠিক হবে না। নতুন জায়গায় এসে তাছাড়া অতিথিরা ঘাবড়ে যাবে। কুনো জাতীয় উদ্যানকে নিজেদের বাসস্থান হিসেবে মেনে নেওয়ার জন্য ওদের সময় দিতে হবে।

    মোদি আরো বলেন, প্রকৃতি ও পরিবেশ, পশু-পাখিরা ভারতের জন্য সংবেদনশীলতা এবং আধ্যাত্মিকতার ভিত্তি। ২১ শতাব্দিতে এসে ভারত সারাবিশ্বকে এই বার্তাই দিতে চাইছে, বাস্তুতন্ত্র কখনই অর্থনীতির থেকে আলাদা নয়।

    নামিবিয়া থেকে আসা চিতাদের মধ্যে রয়েছে ৫টি নারী এবং ৩টি পুরুষ। চিতাগুলোকে প্রাথমিকভাবে একটি বিশেষ ঘেরাটোপে রাখা হয়। তারপর সেখান থেকেই তাদের একে একে জঙ্গলে ছাড়া হয়। প্রজেক্ট চিতা বিশ্বের অন্যতম বড় বন্যপ্রাণী হস্তান্তর প্রজেক্ট বলেই জানাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার।  

    বিশ্বের অন্যতম বিখ্যাত চিতা বিশেষজ্ঞ ডা. লরি মার্কার বলেন, চিতাদের মৃদু অবশ করা হয়েছে। কিন্তু, ওদের ট্রাঙ্কুলাইজার দেওয়া হয়নি। খুব সুন্দর দেখতে লাগছে এই আট চিতাকে। তারা ফুরফুরে মেজাজে রয়েছে।
    সূত্র: এনডিটিভি

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬