Journalbd24.com

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • হিরোশিমার চেয়ে ১৫০ গুণ শক্তিশালী বোমা পরীক্ষা করতে পারেন পুতিন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ অক্টোবর, ২০২২ ১৬:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ অক্টোবর, ২০২২ ১৬:১৬

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    হিরোশিমার চেয়ে ১৫০ গুণ শক্তিশালী বোমা পরীক্ষা করতে পারেন পুতিন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ অক্টোবর, ২০২২ ১৬:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ অক্টোবর, ২০২২ ১৬:১৬

    হিরোশিমার চেয়ে ১৫০ গুণ শক্তিশালী বোমা পরীক্ষা করতে পারেন পুতিন

    প্রতিরক্ষা কর্মকর্তাদের আশঙ্কা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 'পসেইডন' নামক বিশাল পারমাণবিক টর্পেডো পরীক্ষা করে নিজ দেশের সামরিক সক্ষমতা আরো শক্তিশালী করতে পারেন।

    ব্রিটেনের ঊর্ধ্বতন প্রতিরক্ষা সূত্র গত সোমবার লন্ডনে টাইমসকে জানিয়েছে, সামরিক জোট ন্যাটো তার সদস্যদের এবং মিত্রদের একটি গোয়েন্দা প্রতিবেদন দিয়ে সতর্ক করেছে যে ক্রেমলিন তথাকথিত 'ডুমসডে' পারমাণবিক টর্পেডো ড্রোন পরীক্ষার পরিকল্পনা করছে।

    নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, পসেইডন হলো পানির নিচে দিয়ে যাওয়া দূরপাল্লার পারমাণবিক অস্ত্র। সমুদ্রের তলদেশ দিয়ে যাত্রা করে দূরের উপকূলীয় শহরগুলোতে আঘাত করার জন্য এটির ডিজাইন করা হয়েছে।

    ওই সূত্র টাইমসকে আরো জানিয়েছে, কৃষ্ণসাগরে ইউক্রেন সীমান্তের কাছে এ ধরনের পরীক্ষা চালানোর আশঙ্কা রয়েছে। পুতিন প্রমাণ করতে পারেন যে তিনি গণবিধ্বংসী অস্ত্রসহ 'আমাদের ধ্বংস করে দেওয়ার সমস্ত উপায় ব্যবহার করার' তার হুমকির বিষয়ে সর্বোচ্চটা করতে আগ্রহী।

    রাশিয়ার সামরিক বাহিনী সাবমেরিনভিত্তিক পারমাণবিক টর্পেডোকে যুদ্ধবিমানবাহী রণতরি এবং অন্য জাহাজগুলোর বিরুদ্ধে ব্যবহারের জন্য কৌশলগত অস্ত্র হিসেবেও তৈরি করেছে।

    সাম্প্রতিক প্রতিবেদনে অনুমান করা হয়েছে, অস্ত্রটি দুই মেগাটন ওয়ারহেড বহন করতে সক্ষম। ১৯৪৫ সালে হিরোশিমায় যে বোমা ফেলা হয়েছিল, তার চেয়ে অন্তত ১৫০ গুণ শক্তিশালী এটি।  

    তবে এটি তৈরির কাজ কোন পর্যায়ে রয়েছে, তা পরিষ্কারভাবে জানা যায়নি।  

    একজন পশ্চিমা কূটনীতিক গতকাল মঙ্গলবার রয়টার্সকে বলেছেন, ন্যাটো পসেইডন সম্পর্কিত কোনো সতর্কতা জারি করেনি।

    ক্রেমলিন বলেছে, পরমাণু নিয়ে পশ্চিমাদের বাগাড়ম্বর উক্তি এসব। প্রতিবেদনটিকে কার্যত অস্বীকার করেছে ক্রেমলিন।

    সূত্র : নিউ ইয়র্ক টাইমস।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬