বিবিসির শতবর্ষ স্মারক কয়েনে প্রয়াত রানির প্রতিকৃতি
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির কার্যক্রমের শতবর্ষ উপলক্ষে যুক্তরাজ্যের কয়েন প্রস্তুতকারক কম্পানি রয়্যাল মিন্ট ৫০ পেন্স-এর স্মারক কয়েন প্রকাশ করেছে। বিবিসি জানিয়েছে, সেই স্মারক কয়েনে রয়েছে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি।
সেই কয়েনের মূল্য নির্ধারণ করা হয়েছে ১১ পাউন্ড। ব্রিটেনের নতুন রাজা চার্লসের ছবি এখন থেকে সে দেশের মুদ্রায় শোভা পাবে।
তবে বিবিসির জন্য প্রকাশ করা স্মারক কয়েকে রাজা চার্লসের বদলে প্রয়াত রানির প্রতিকৃতিই রাখা হয়েছে।
অবশ্য রানির মৃত্যুর আগেই এই স্মারক কয়েন তৈরি করা হয়েছে। রানির মৃত্যুর পর নতুন করে আর স্মারক কয়েনটি বানানোর পরিকল্পনা করা হয়নি।
রয়্যাল মিন্ট ধারণা করছে, রানির প্রয়াণের পর প্রকাশ পাওয়া স্মারক কয়েনটিতে তার প্রতিকৃতি থাকায় এটির চাহিদা অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
কয়েনটির এক পাশে রয়েছে রানির প্রতিকৃতি; অন্যপাশে লেখা রয়েছে ইনফর্ম, এডুকেট, এন্টারটেইন।
সূত্র: বিবিসি।

অনলাইন ডেস্ক