Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ভেনিজুয়েলায় ভূমিধসে নিহত ২২, নিখোঁজ অর্ধ শতাধিক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২২ ১৬:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২২ ১৬:০৬

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    ভেনিজুয়েলায় ভূমিধসে নিহত ২২, নিখোঁজ অর্ধ শতাধিক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২২ ১৬:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২২ ১৬:০৬

    ভেনিজুয়েলায় ভূমিধসে নিহত ২২, নিখোঁজ অর্ধ শতাধিক

    ভেনিজুয়েলার মধ্যাঞ্চলে ভয়াবহ ভূমিধস ও প্রবল বৃষ্টিপাতের পর সৃষ্ট বন্যায় অন্তত ২২ জনের প্রাণহানি ঘটেছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এ ঘটনায় আরো অন্তত ৫২ জন নিখোঁজ রয়েছে।

    এদিকে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটিতে প্রাণ হারানো মানুষের সংখ্যা ২৫ জন। প্রবল বৃষ্টির কারণে মধ্য ভেনেজুয়েলায় পাঁচটি ছোট নদী প্লাবিত হওয়ার পর ওই লোকদের প্রাণহানি ঘটে।

    ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, গত শনিবার রাত থেকে ভারী বৃষ্টিপাতের ফলে পাশের পাহাড় থেকে বড় বড় গাছের গুঁড়ি এবং ধ্বংসাবশেষ কারাকাসের ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তেজেরিয়াস শহরের আবাসিক এলাকায় এসে পড়ে। ফলে মানুষের ঘরবাড়ির পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান এবং কৃষি জমি ক্ষতির মুখে পড়েছে।

    রদ্রিগেজ আরো বলেন, মাত্র আট ঘণ্টায় এক মাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে এবং এতে করে বন্যার সৃষ্টি হয় ও খাবার পানির সকল ব্যবস্থা বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়।

    তিনি আরো বলেন, শহরজুড়ে কাদা ও পাথরের নিচে আটকে পড়া লোকদের খুঁজে বের করাই এখন আমাদের প্রধান অগ্রাধিকার। এছাড়া সামরিক বাহিনীর সদস্য ও উদ্ধারকর্মীরা বেঁচে যাওয়া মানুষদের খুঁজতে নদীর তীরে অনুসন্ধান চালাচ্ছে।

    বন্যার পানিতে তেজেরিয়াস শহরের একটি প্লাবিত রাস্তা থেকে ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজ বলেন, আমরা ছেলেদের, মেয়েদের হারিয়েছি। তেজেরিয়াস শহরে যা ঘটেছে তা একটি মর্মান্তিত ট্র্যাজেডি।

    প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক টুইট বার্তায় জানিয়েছেন, ওই এলাকাকে দুর্যোগপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচনা করছেন তিনি। প্রাণহানির ঘটনায় তিন দিনের শোকের ঘোষণাও করেছেন মাদুরো।

    সূত্র : রয়টার্স, বিবিসি।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬