Journalbd24.com

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • সৌদিতে স্কুলবাসে আটকা পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২২ ১৯:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২২ ১৯:১৫

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    সৌদিতে স্কুলবাসে আটকা পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২২ ১৯:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২২ ১৯:১৫

    সৌদিতে স্কুলবাসে আটকা পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

    সৌদি আরবে স্কুলবাসে আটকা পড়ে হাসান আলাভী নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ কাতিফে গতকাল রবিবার এ ঘটনা ঘটে। চালকের ভুলে শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

    পূর্বাঞ্চলের শিক্ষা বিভাগের মুখপাত্র সাইদ আল-বাহেস ঘটনার ব্যাখ্যায় জানিয়েছেন, ভাড়া করা প্রাইভেট বাসের চালক কোনো শিক্ষার্থী বাসের ভেতরে রয়ে গেছে কি না তা যাচাই না করেই দরজা বন্ধ করে চলে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।

    বাসচালকের অগোচরে বাসের ভেতর শ্বাসরোধে কিন্ডারগার্টেন শিক্ষার্থী হাসানের মৃত্যু হয়েছে।

    রবিবার এ ঘটনার সময় কাতিফের তাপমাত্রা সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।

    নিহতের বাবা হাসেম আলাভী আল-শুলা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, কিন্ডারগার্টেনের গাড়ি প্রতিদিন সকাল সাড়ে ৬টায় তার সন্তানকে স্কুলে নিয়ে যায়। গাড়িটি ১২ জন যাত্রীর ধারণক্ষমতার একটি ছোট মাইক্রোবাস। চালকের সাথে সাধারণত একজন সহকারী থাকলেও ঘটনার দিন অসুস্থতার কারণে তিনি অনুপস্থিত ছিলেন। হাসানকে নেওয়ার সময় গাড়িতে আরো তিন শিশু ছিল। হাসানকে নেওয়ার পর চালক হিল্লাত মাহিশ শহরে অন্য ৯ শিশুকে নিতে গিয়েছিলেন।

    তিনি আরো জানান, সকাল সোয়া ১১টায় চালক তাকে ফোন দিয়ে জানান, তার ছেলে স্কুলবাসে রয়েছে এবং নড়চড়া করছে না। হাসানকে কেউ আঘাত করেছে কি না জানতে চাইলে চালক জানান, সে রকম কিছু হয়নি। হাসানকে গাড়ির আসনগুলোর মাঝে পাওয়া গেছে।  

    হাসেম তার ছেলেকে অবিলম্বে হাসপাতালে নিতে চালককে অনুরোধ করেছিলেন। চালক স্কুলের কাছে একটি স্বাস্থ্যকেন্দ্রে হাসানকে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানে যাওয়ার আগেই গাড়িতে হাসান মারা যায় বলে নিশ্চিত করেছেন হাসানের বাবা। হাসানের কোনো রোগ ছিল না এবং গাড়িতে শ্বাসরোধে মারা গেছে বলেও জানিয়েছেন তিনি।

    হাসানের আরো দুই বোন এবং দুই ভাই রয়েছে। হাসান পরিবারে সবার ছোট।

    হাসেম অভিযোগ করে জানিয়েছেন, তিনি কিন্ডারগার্টেন থেকে হাসানের অনুপস্থিতির ব্যাপারে কোনো ফোন পাননি। মাইক্রোবাসটি খুব ছোট, চালক গাড়িটির দিকে ভালোভাবে তাকালেই হাসানকে খুঁজে পেতেন।

    সৌদি কর্তৃপক্ষ শিশুটির মৃত্যুর কারণ খুঁজে বের করতে ব্যাপক তদন্ত চালাচ্ছে। স্কুলটি পরিদর্শন করার জন্য একটি কার্যকরী দল তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন পূর্বাঞ্চলের শিক্ষা বিভাগের মুখপাত্র সাইদ আল-বাহেস। দলটি নিশ্চিত করবে যে সেখানে যথাযথ নিয়ম মানা হচ্ছে এবং এ ধরনের ঘটনা আর ঘটবে না।

    শিক্ষাপ্রতিষ্ঠানটি শিশুটির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং তাদের ধৈর্য ও সান্ত্বনা দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে।

    সূত্র : সৌদি গেজেট,ট্রেন্ড ডিটেইল নিউজ

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬