Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ভারতে ফের জেলের বাইরে স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২২ ১৯:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২২ ১৯:৩৮

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    ভারতে ফের জেলের বাইরে স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২২ ১৯:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২২ ১৯:৩৮

    ভারতে ফের জেলের বাইরে স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম

    ফের জেলের বাইরে যাবজ্জীবন কারাদণ্ডে সাজাপ্রাপ্ত ভারতের বিতর্কিত স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম। দীপাবলির আগে ৪০ দিনের প্যারোলে মুক্তি পেলেন তিনি। উত্তরপ্রদেশের বারনাওয়ায় আশ্রমে রাম রহিম পৌঁছাতেই শুরু হয়েছে ভক্তদের ভিড়। আগের মতোই লাইভ সেশনে ভক্তদের বার্তা দিচ্ছেন তিনি। তার আগমন ঘিরে আশ্রমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।  

    খুন ও ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত রাম রহিমকে হরিয়ানার রোহতক জেলার সুনারিয়া জেল থেকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। ছাড়া পেয়েই সোজা বারনাওয়ার আশ্রমে পৌঁছেছেন তিনি। দূরদূরান্ত থেকে অনুগামীরা আশ্রমে ভিড় জমাতে শুরু করেছে। তিনি আশ্রমে পৌঁছেই লাইভ সেশনে কয়েক মিনিটের জন্য ভক্তদের উদ্দেশে বার্তা দিয়েছেন বলে জানা গেছে।  

    ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, হরিয়ানা রাজ্যের সিরসার আশ্রম থেকে রাম রহিমের জন্য দুটি গাভী নিয়ে আসা হয়েছে। সেই সঙ্গে আশ্রমে বসানো হয়েছে নতুন মোবাইল টাওয়ার। যাবজ্জীবন কারাদণ্ডে সাজাপ্রাপ্ত হলেও গত কয়েক মাসে বারবার জেল থেকে ছাড়া পেয়েছেন এই স্বঘোষিত ধর্মগুরু। ফেব্রুয়ারিতে পাঞ্জাবের ভোটের আগে তার প্যারোলে মুক্তি পাওয়া নিয়ে তুমুল বিতর্কও হয়েছিল।

    এদিকে আদালতে প্রমাণিত হলেও রাম রহিমের বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগই মানতে নারাজ তার ভক্তরা। আশ্রমে এখন দীপাবলির প্রস্তুতি চলছে। ভক্তরা জানিয়েছেন, রাম রহিমের সঙ্গে উৎসব কাটাতে পারবেন বলেই খুশি তারা।

    হরিয়ানা রাজ্য ছাড়াও পাঞ্জাবসহ আশপাশের রাজ্য থেকেও বারনাওয়ায় আশ্রমে ভিড় করছেন রাম রহিমের ভক্তরা। সিরসার আশ্রম থেকে জিনিসপত্র এনে বারনাওয়ার আশ্রম সাজানো হয়েছে বলেও যানা যায়। দীপাবলির মৌসুমে রাম রহিমের লাইভ সেশনের জন্য নানা রকমের বাদ্য যন্ত্র আনা হয়েছে। একই সঙ্গে সিরসার আশ্রম থেকে দুধের জন্য দুটি গরুকেও এই আশ্রমে নিয়ে আসা হয়েছে। রাম রহিমের লাইভ সেশনে হাজির হওয়া ভক্তদের যাতে যোগাযোগের কোনো সমস্যা না হয় সেজন্য বসানো হয়েছে নতুন মোবাইল টাওয়ার।

    যাবজ্জীবন কারাদণ্ডে সাজাপ্রাপ্ত রাম রহিম গত কয়েক মাসে বারবার প্যারোলে জেলের বাইরে এসেছেন। ফেব্রুয়ারি মাসে পাঞ্জাব ভোটের আগে প্রায় তিন সপ্তাহের জন্য কারাগারের বাইরে আসেন তিনি। জুন মাসেও এক মাসের প্যারোলে জেলের বাইরে এসেছিলেন তিনি। সে সময় তাকে ঘিরে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, দিল্লির ভক্তরা ভিড় জমান বারনাওয়ার আশ্রমে।

    রাম রহিমের বিরুদ্ধে প্যারোলের নিয়ম ভাঙার অভিযোগ থাকা সত্যেও জেলে যাওয়ার ৪৪ দিনের মাথায় আবারও মুক্তি পেলেন তিনি।

    সূত্র : এই সময়

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬