Journalbd24.com

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী মানবে না অস্ট্রেলিয়া
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২২ ২০:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২২ ২০:৫০

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী মানবে না অস্ট্রেলিয়া

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২২ ২০:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২২ ২০:৫০

    জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী মানবে না অস্ট্রেলিয়া

    অধিকৃত পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে আর স্বীকৃতি দেবে না অস্ট্রেলিয়া। আলজাজিরা জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসনের সরকারের নেওয়া ২০১৮ সালের ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটি।  

    অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, সরকার আজ অস্ট্রেলিয়ার পূর্ববর্তী ও দীর্ঘস্থায়ী অবস্থান পুনরায় নিশ্চিত করছে যে, জেরুজালেমের স্ট্যাটাস কী হবে, সেটি একটি চূড়ান্ত ইস্যু। ইসরায়েল ও ফিলিস্তিনের জনগণের মধ্যে এটি যেকোনো শান্তি আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত।

    তিনি আরও বলেছেন, পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্কট মরিসন প্রশাসনের দেওয়া স্বীকৃতিকে পাল্টে দিচ্ছে অস্ট্রেলিয়া।

    তিনি আরও বলেছেন, অস্ট্রেলিয়ার দূতাবাস তেল আবিবেই থাকবে। দুই রাষ্ট্রের (সঙ্কট) সমাধানে অঙ্গীকারাবদ্ধ অস্ট্রেলিয়া। ... আমরা এমন কোনো পদক্ষেপ সমর্থন করব না, যা এই সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে।

    ১৯৬৭ সালের যুদ্ধে দখলে নেওয়া পূর্বাঞ্চলসহ পুরো জেরুজালেমকে নিজেদের রাজধানী মনে করে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীর এবং গাজা উপত্যকা নিয়ে ভবিষ্যতে রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিদের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় ধরনের সমর্থন রয়েছে।

    সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন তার শাসনের সময়। এমনকি মার্কিন দূতাবাস তেল আবিব থেকেজেরুজালেমে নিয়ে আসেন।

    এ ঘটনার পর অস্ট্রেলিয়া পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির ঘোষণা দেয়। সেই সিদ্ধান্তের ওই সময় সমালোচনা করেছিল বিরোধী দলে থাকা লেবার পার্টি। গত মে মাসে ক্ষমতায় আসা লেবার পার্টি এবার পূর্বের ঘোষণার উল্টোদেক অবস্থান নেওয়ার কথা জানাল।
    সূত্র: আলজাজিরা।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬