Journalbd24.com

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • মজুদ থেকে দেড় কোটি ব্যারেল তেল বিক্রির ঘোষণা বাইডেনের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২২ ১২:৫৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২২ ১২:৫৮

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    মজুদ থেকে দেড় কোটি ব্যারেল তেল বিক্রির ঘোষণা বাইডেনের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২২ ১২:৫৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২২ ১২:৫৮

    মজুদ থেকে দেড় কোটি ব্যারেল তেল বিক্রির ঘোষণা বাইডেনের

    মজুদ থেকে দেড় কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

    বুধবার (১৯ অক্টোবর) তিনি এই ঘোষণা দেন। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

    সম্প্রতি জ্বালানি তেলের উৎপাদন কমানোর ঘোষণা দেয় অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক) ও এর মিত্ররা। যার ফলে তেলের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে এ ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

    হোয়াইট হাউসে বক্তৃতাকালে বাইডেন বলেছেন, জ্বালানি বিভাগকে মজুত থেকে ১৫ মিলিয়ন ব্যারেল তেল বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে গ্যাসের দাম কমাতে এবং পরিবারগুলোকে কিছুটা সহায়তা করবে বলে তিনি জানান।

    বাইডেন বলেন, পুতিনের ইউক্রেনে আগ্রাসনের পর থেকে গ্যাসের দাম কমানোর জন্য আমি আমার ক্ষমতার সবকিছু করে যাচ্ছি।

    বিশ্লেষক বলেছেন, তেলের রিজার্ভ থেকে অতিরিক্ত ১৫ মিলিয়ন ব্যারেল বিক্রি গ্যাসের দামের ওপর খুব বেশি প্রভাব ফেলতে পারে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল ব্যবহার করে ।

    এর আগে ১৮ কোটি ব্যারেল তেল মজুদ থেকে বিক্রি করার কথা জানিয়েছিল দেশটি। সেই পরিকল্পনার সঙ্গে অতিরিক্ত আরও দেড় কোটি ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দেওয়া হলো।

    রাশিয়ান তেলের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা ৫ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার বাস্তবায়নের পর তেলের বাজারে প্রত্যাশিত অস্থিরতা কমাতে এই পদক্ষেপ নিয়েছে হোয়াইট হাউস।

    এখন পর্যন্ত এসপিআর প্রোগ্রামের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ১৬৫ মিলিয়ন (সাড়ে ১৬ কোটি) ব্যারেল অপরিশোধিত তেল ছেড়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    2. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    3. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    4. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    5. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    6. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    7. রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
    সর্বশেষ সংবাদ
    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬