Journalbd24.com

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • চমকপ্রদ প্রাচীন পাথর খোদাইয়ের কাজ পাওয়া গেছে ইরাকে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২২ ১৩:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২২ ১৩:০৯

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    চমকপ্রদ প্রাচীন পাথর খোদাইয়ের কাজ পাওয়া গেছে ইরাকে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২২ ১৩:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২২ ১৩:০৯

    চমকপ্রদ প্রাচীন পাথর খোদাইয়ের কাজ পাওয়া গেছে ইরাকে

    উত্তর ইরাকের প্রত্নতাত্ত্বিকরা এক চমকপ্রদ খোদাইকৃত পাথর আবিষ্কার করেছেন। প্রায় দুই হাজার ৭০০ বছরের পুরনো দৃষ্টিনন্দন পাথরের খোদাইকাজ খুঁজে পেয়েছেন তারা। একটি মার্কিন-ইরাকি খননকারী দল মসুলে ওই নিদর্শনটি খুঁজে পেয়েছে। ২০১৬ সালে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ধ্বংস করে দেওয়া প্রাচীন মাশকি গেট পুনর্গঠনের সময় এটি পাওয়া যায়।

    মসুলে পাওয়া আটটি মার্বেল পাথরের রিলিফে  নিপুণ খোদাইয়ের মাধ্যমে যুদ্ধের দৃশ্য, দ্রাক্ষাকুঞ্জ এবং খেজুরজাতীয় গাছ ফুটিয়ে তোলা হয়েছে। ইরাক সরকারের প্রত্নতত্ত্ব ও ঐতিহ্য বিষয়ক কর্তৃপক্ষ বলেছে, শিল্পকর্মগুলো অ্যাসিরীয় রাজা সেনাকেরিবের সময়কার।  

    তিনি ৭০৫ থেকে ৬৮১ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রাচীন শহর নিনেভে শাসন করেছিলেন।
    শক্তিশালী রাজা সেনাকেরিব ব্যাবিলনের বিরুদ্ধেসহ তার নানা সামরিক অভিযান এবং নিনেভে নগরের পরিধি বাড়ানোর জন্য সুপরিচিত। ইরাকে ব্যাবিলনসহ বিশ্বের সবচেয়ে প্রাচীন কয়েকটি শহরের অবস্থা্ন। তবে বছরের পর বছর ধরে চলা অস্থিতিশীলতায় অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস, ক্ষতিগ্রস্ত বা লুণ্ঠিত হয়েছে। ইরাক-ইরান যুদ্ধ, মার্কিন সামরিক আগ্রাসন ও জঙ্গিদের তৎপরতায় ইরাকের প্রত্নসম্পদের অনেক ক্ষতি হয়েছে।

    kalerkantho
     
    ইরাকি প্রত্নতাত্ত্বিক দলের প্রধান ফাদেল মোহাম্মদ খোদর এএফপিকে বলেছেন, মনে করা হয়, নিদর্শনগুলো একসময় রাজার প্রাসাদের শোভাবর্ধন করত এবং পরে মাশকি গেটে স্থানান্তরিত করা হয়েছিল।

    মাশকি গেট ছিল নিনেভের বৃহত্তম তোরণগুলোর মধ্যে একটি। এটি ছিল শহরটির আকার এবং ক্ষমতার এক প্রতীক। তোরণটি ১৯৭০-এর দশকে পুনর্নির্মিত করা হয়েছিল। তবে ২০১৬ সালে আইএস জঙ্গিরা বুলডোজার দিয়ে তা ধ্বংস করে।
    ফাদেল মোহাম্মদ খোদর বলেছেন, মার্বেল পাথরের স্ল্যাবগুলো তোরণে স্থাপন করার সময় সেগুলো আংশিকভাবে মাটির নিচে ছিল। সেই নিচে থাকা অংশগুলোই সংরক্ষিত রয়েছে। এখন দেখা যাওয়া খোদাইকাজগুলো সেখানেই রয়েছে। মাটির ওপরে যে অংশ ছিল তা শতাব্দীর পর শতাব্দী সময়ে মসৃণ হয়ে গেছে।

    ইরাকের মসুল ইউনিভার্সিটি এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার বিশেষজ্ঞদের নিয়ে গঠিত খননকারী দলটি মাশকি গেট সাইটটি আইএস ভেঙে দেওয়ার আগে যেমন ছিল, সেই রূপ ফিরিয়ে দিতে কাজ করছে।

    ইরাকে ১০ হাজারেরও বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শনস্থল পাওয়া গেছে। দেশটির প্রতিবেশী সিরিয়াও মূল্যবান প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষের খনি। এর মধ্যে রয়েছে প্রাচীন শহর পালমিরা। আইএস ২০১৫ সালে সেখানকার একটি বিশাল প্রাচীন মন্দির ধ্বংস করেছিল।   অবশ্য শুধু জঙ্গি, ভাঙচুরকারী এবং চোরাকারবারীরাই ইরাকের প্রত্নতাত্ত্বিক স্থানগুলো ক্ষতিগ্রস্ত করেছে তা নয়। ২০০৩ সালে ইরাক আক্রমণের পর মার্কিন বাহিনী এবং তাদের মিত্ররাও ঐতিহাসিক ব্যাবিলনের ধ্বংসাবশেষ ক্ষতিগ্রস্ত করেছিল। ভঙ্গুর স্থানটিতে সেনা ক্যাম্প স্থাপন করেছিল তারা।

    জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেসকোর ২০০৯ সালের একটি প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা সেনাদল  এবং তাদের ঠিকাদাররা ‘মাটি খনন, কাটা ও সমতল করার মাধ্যমে শহরের বড় ধরনের ক্ষতি করেছে।  

    সূত্র : বিবিসি।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬