Journalbd24.com

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • সুদানে জাতিগত সংঘর্ষে নিহত কমপক্ষে ২২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২২ ১৯:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২২ ১৯:০৯

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সুদানে জাতিগত সংঘর্ষে নিহত কমপক্ষে ২২০

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২২ ১৯:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২২ ১৯:০৯

    সুদানে জাতিগত সংঘর্ষে নিহত কমপক্ষে ২২০

    আফ্রিকার দেশ সুদানের দক্ষিণাঞ্চলে দুই দিনের জাতিগত লড়াইয়ে কমপক্ষে ২২০ জন নিহত হয়েছে। একজন ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা রবিবার এ তথ্য জানিয়ে বলেছেন, দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে হওয়া জাতিগত সহিংসতার সবচেয়ে মারাত্মক লড়াইয়ের মধ্যে এটি একটি। সংঘাত ও রাজনৈতিক বিশৃঙ্খলায় নিমজ্জিত আফ্রিকান জাতির মাঝে এ অস্থিরতা আরো দুর্দশা যোগ করেছে।

    ইথিওপিয়া ও দক্ষিণ সুদানের সীমান্তবর্তী ব্লু নাইল প্রদেশে হাউসা ও বার্টা জনগোষ্ঠীর সদস্যদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে চলতি মাসের প্রথম দিকে এ লড়াই শুরু হয়।

    ব্লু নাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ফাথ আররহমান বাখেইতের মতে, ইথিওপিয়ার সীমান্তবর্তী ওয়াদ এল-মাহি শহরে বুধ ও বৃহস্পতিবার উত্তেজনা বৃদ্ধি পায়।

    আররহমান দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, কর্মকর্তারা শনিবার রাত পর্যন্ত কমপক্ষে ২২০ জন নিহত হওয়ার খোঁজ পেয়েছেন। এ সংখ্যা অনেক বেশি হতে পারে। কারণ মেডিক্যাল দলগুলো এখনো লড়াইয়ের কেন্দ্রস্থলে পৌঁছতে পারেনি।  

    তিনি আরো জানান, প্রথম দলটি পরিস্থিতি মূল্যায়ন করার চেষ্টা করতে শনিবার গভীর রাতে ওয়াস এল-মাহিতে পৌঁছয়। তারা ‘বিপুলসংখ্যক মৃতদেহ’ এবং অনেক আহত ব্যক্তির খোঁজ পায়।

    আররহমান বলেন, ‘এ ধরনের সংঘর্ষে সবাই হেরে যায়। আমরা আশা করি এটি শীঘ্রই শেষ হবে এবং আর কখনো হবে না। কিন্তু সে লক্ষ্য অর্জনের জন্য আমাদের শক্তিশালী রাজনৈতিক, নিরাপত্তা ও নাগরিক হস্তক্ষেপ প্রয়োজন। ’

    কর্তৃপক্ষ ওয়াদ এল-মাহি এলাকায় রাতের বেলা কারফিউ জারি করেছে এবং সেনা মোতায়েন করেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সুনা অনুসারে, সংঘর্ষের তদন্তের জন্য একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটিও গঠন করা হয়েছে।

    সূত্র : দ্য নিউ আরব

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬