Journalbd24.com

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • অস্ট্রেলিয়ায় পরমাণু অস্ত্রবাহী বোমারু বিমান মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ নভেম্বর, ২০২২ ১২:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ নভেম্বর, ২০২২ ১২:৫০

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    অস্ট্রেলিয়ায় পরমাণু অস্ত্রবাহী বোমারু বিমান মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ নভেম্বর, ২০২২ ১২:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ নভেম্বর, ২০২২ ১২:৫০

    অস্ট্রেলিয়ায় পরমাণু অস্ত্রবাহী বোমারু বিমান মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

    অস্ট্রেলিয়ায় পরমাণু বোমাবাহী যুদ্ধবিমান মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের একটি সামরিক বিমান ঘাঁটিতে প্রাথমিকভাবে ৬টি বি–৫২ মডেলের বোমারু বিমান রাখা হবে বলে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) একটি প্রতিবেদনে জানানো হয়েছে।

    গত আগস্টে আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের পর তাইওয়ানের সঙ্গে চীনের সাম্প্রতিক সংঘাতে জড়িয়ে পড়েছে ওয়াশিংটন। এই আবহে অস্ট্রেলিয়ায় পরমাণু হামলার পরিকাঠামো তৈরি রাখার পদক্ষেপ ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে।

    উত্তর অস্ট্রেলিয়ার ডারউইন শহর থেকে আনুমানিক ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত টিন্ডাল বিমানঘাঁটিতে পরমাণু অস্ত্রবাহী আমেরিকার যুদ্ধবিমান মোতায়েনের বিষয়ে ইতিমধ্যে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বলে এবিসির ওই প্রতিবেদনে দাবি করা হয়। যদিও অস্ট্রেলিয়া সেনা বা সে দেশের সরকার এখনও এ বিষয়ে কোনও বিবৃতি দেয়নি।

    প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের ধারণা, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের মোকাবিলার উদ্দেশ্যেই পেন্টাগনের এই পদক্ষেপ। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে চতুর্দেশীয় রাষ্ট্রগোষ্ঠীর (কোয়াড) প্রথম শীর্ষ বৈঠকেই এমন ইঙ্গিত মিলেছিল বলে তারা জানিয়েছেন।

    ওয়াশিংটনে আয়োজিত ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার রাষ্ট্রনেতাদের ওই বৈঠকে যোগ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬