Journalbd24.com

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • উত্তর মেরুতে ক্রমবর্ধমান দাবানল, পরিবেশে মারাত্মক বিপর্যয়
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২২ ১৩:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২২ ১৩:৪৫

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    উত্তর মেরুতে ক্রমবর্ধমান দাবানল, পরিবেশে মারাত্মক বিপর্যয়

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২২ ১৩:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২২ ১৩:৪৫

    উত্তর মেরুতে ক্রমবর্ধমান দাবানল, পরিবেশে মারাত্মক বিপর্যয়

    বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাবে গত পাঁচ বছরে পৃথিবীর উত্তর মেরুতে (আর্কটিক বা সুমেরু) বিশাল দাবানলের ঘটনা ক্রমশ স্বাভাবিক হয়ে উঠছে। এর ফলে প্রতিনিয়ত গ্রিনহাউস গ্যাসের ব্যাপক নিঃসরণ ঘটছে।

    বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, চলমান প্রবণতাটি ক্রমশ ত্বরান্বিত হবে এবং দ্রুতই বিপজ্জনক (টিপিং পয়েন্ট) পর্যায়ে পৌঁছে যাবে।

    বিজ্ঞান বিষয়ক সাময়িকী 'সায়েন্স'-এ প্রকাশিত এক নতুন গবেষণাপত্রে একটি আন্তর্জাতিক গবেষক দল উত্তর-সাইবেরিয়ায় ১৯৮২ থেকে ২০২০ সাল পর্যন্ত সংঘটিত দাবানলগুলো পর্যবেক্ষণ করে উল্লিখিত দাবি করেছেন।

    গবেষণায় তারা স্যাটেলাইট ডাটার সাহায্যে দাবানলের আগুনের মাত্রাও নির্ধারণ করেছেন বলে ‌'সায়েন্স’-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়।

    বিশ্লেষণে দেখা যায়, সময়ের সঙ্গে সঙ্গে দাবানলের ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিগত সহস্রাব্দের শেষ পর্যায় পর্যন্ত দাবানলের ঘটনাগুলো সংখ্যা ও মাত্রায় কম ছিল। কিন্তু তার পর থেকে তা প্রতিবছর ক্রমবর্ধমান হারে বাড়তে থাকে। ২০১৯ এবং ২০২০ সালে মাত্রা অনেক বেড়ে যায়। এই দুই বছরে সুমেরুতে দাবানলের আগুনে বিধ্বস্ত মোট এলাকা ছিল ৪৭ লাখ বর্গকিলোমিটার। এটি ১৯৮২ সাল থেকে সাইবেরিয়ার মোট অগ্নিবিধ্বস্ত এলাকার প্রায় অর্ধেকের সমান।  

    পরিবেশ বিশেষজ্ঞদের মতে, ২০১৯ থেকে ২০২০ সালে সুমেরুতে দাবানলের কারণে বায়ুমণ্ডলে মোট ৫৫ কোটি টন কার্বন ডাই-অক্সাইড নিঃসৃত হয়েছে, যা প্রায় শিল্পোন্নত জার্মানির কার্বন নিঃসরণের সমান। গবেষণায় গত দুই বছরের ফল অন্তর্ভুক্ত করা হয়নি। তবে ২০২১ এবং ২০২২ উভয় বছরই দাবানল ক্রমাগত বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করা হয়।

    গবেষকরা দাবানলের সম্ভাব্য কারণগুলো পর্যালোচনা করে দেখেছেন, ক্রমবর্ধমান বৈশ্বিক তাপমাত্রার সঙ্গে এর একটি জোরালো সংযোগ রয়েছে। আর্কটিকের সাইবেরীয় অংশে ২০১৯ এবং ২০২০ সালের গ্রীষ্মের গড় তাপমাত্রা ছিল যথাক্রমে ১১.৩৫ এবং ১১.৫৩ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯২৮-২০২০ সালের সমগ্র সময়ের গড় তাপমাত্রার চেয়ে ২.৬৫ এবং ২.৮২ ডিগ্রি বেশি। গবেষণায় উল্লেখ করা হয়, ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে সাইবেরিয়ার সবুজ বন শুকিয়ে যাচ্ছে। অতি দাহ্যতার কারণে এ অঞ্চলে অতি সহজেই দাবানলের সৃষ্টি হচ্ছে।  

    গবেষণায় আরো উল্লেখ করা হয়, আর্কটিক অঞ্চলের পিটসমৃদ্ধ মাটি প্রচুর পরিমাণে কার্বন সঞ্চয় করার সক্ষমতা রাখে। পিটমাটি সাধারণত মেরু অঞ্চলের মাটির পুরু উপরি স্তরে থাকে। গবেষকরা মনে করছেন যে ক্রমবর্ধমান তাপের কারণে মাটির স্তরের পানিশূনতা হলে প্রকৃতিতে অবধারিতভাবে দাবানলের ঝুঁকি বেড়ে যায়। আর তাতে করে গ্রিনহাউস গ্যাসের বড় ধরনের নিঃসরণও অবশ্যম্ভাবী। আবার দাবানলও মাটিকে দ্রুত শুষ্ক করে ফেলতে পারে।  

    সাভানা এবং স্তেপের মতো ঘাসজমিসহ প্রাকৃতিক বনে দাবানল এক ধরনের স্বাভাবিক পরিবেশগত ঘটনা। তবে সাম্প্রতিক বছরগুলোতে উচ্চ তাপমাত্রা এবং মানুষের অসাবধানতার ফলে উদ্ভূত পরিস্থিতিতে পৃথিবীর বিশাল বিশাল এলাকা আগুনে পুড়ে যাচ্ছে। ২০০১-২০১৮ সময়কালে প্রতিবছর পৃথিবীতে ৩৯ থেকে ৫১ কোটি হেক্টর এলাকা দাবানলে পুড়ে যায়।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬