Journalbd24.com

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ক্ষেপণাস্ত্র ও হুঁশিয়ারির মাধ্যমে ইউরোপের ওপর চাপ বাড়াচ্ছে ইরান
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২২ ২১:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২২ ২১:১৪

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    ক্ষেপণাস্ত্র ও হুঁশিয়ারির মাধ্যমে ইউরোপের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২২ ২১:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২২ ২১:১৪

    ক্ষেপণাস্ত্র ও হুঁশিয়ারির মাধ্যমে ইউরোপের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

    হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণের দাবি করে ইরান ইউরোপীয় ইউনিয়নকে নতুন নিষেধাজ্ঞা সম্পর্কে সতর্ক করে দিয়েছে। এর আগে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোকেও হুঁশিয়ারি দিয়েছিল তেহরান।

    ইউক্রেনের ওপর হামলা শুরু করার পর রাশিয়ার মতো অস্ত্র উৎপাদনকারী দেশকেও ইরান ও উত্তর কোরিয়ার মতো সহযোগী দেশের কাছে সহায়তা চাইতে হয়েছে। বিশেষ করে ইরানে তৈরি আক্রমণাত্মক ড্রোন ইউক্রেনের শহরগুলোতে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে।

    এবার সে দেশের এক সামরিক কর্মকর্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির দাবি করেছেন।

    দেশটির রেভল্যুশনারি গার্ডের মহাকাশ কমান্ডার জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেছেন, এই ক্ষেপণাস্ত্র বিশ্বের যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরোধ প্রণালী ভেদ করে আঘাত হানার ক্ষমতা রাখে। উল্লেখ্য, এখনো পর্যন্ত রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র এমন ক্ষেপণাস্ত্র তৈরি করতে পেরেছে।

    রাশিয়া ও ইরান বর্তমানে পশ্চিমা বিশ্বের কড়া নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে রয়েছে। কোণঠাসা অবস্থায় মস্কো ও তেহরান আরো জোরালো সহযোগিতার পথে এগিয়ে চলেছে। বুধবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান নিকোলাই পাত্রুশেভ তেহরানে আলোচনার জন্য উপস্থিত ছিলেন। মস্কোর সূত্র অনুযায়ী 'সন্ত্রাসবাদ ও চরমপন্থার' বিরুদ্ধে সংগ্রাম এবং পশ্চিমা জগতের হস্তক্ষেপের বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। এর ঠিক একদিন পর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা নিয়ে সংশয় দেখা দিচ্ছে।  

    গত ৫ই নভেম্বর ইরান জানিয়েছিল,  তারা মহাকাশে স্যাটেলাইট পাঠাতে সক্ষম এক রকেটের সফল পরীক্ষা চালিয়েছে। মার্কিন প্রশাসন ইরানের এমন সব প্রচেষ্টা সম্পর্কে গভীর দুশ্চিন্তা প্রকাশ করে আসছে।

    শুধু আন্তর্জাতিক আঙিনা নয়, অভ্যন্তরীণ বিক্ষোভ নিয়েও ইরানের নেতৃত্ব কোণঠাসা হয়ে পড়ছে। বৃহস্পতিবার জার্মানি জানিয়েছে, দমন নীতির জের ধরে ইরানের ওপর আরো নিষেধাজ্ঞা চাপানোর তোড়জোড় করছে ইউরোপীয় ইউনিয়ন৷ 

    জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেন, 'যত দিন সময় লাগুক না কেন, আমরা ইরানের নারীপুরুষের পাশে দাঁড়াচ্ছি। ' এর প্রতিক্রিয়া হিসেবে জার্মানি তথা ইউরোপীয় ইউনিয়নকে জোরালো জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইরানের সরকার। শুক্রবারই ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বসছে।

    ইরান বুধবার সৌদি আরবসহ অন্যান্য আঞ্চলিক দেশগুলোর উদ্দেশ্যেও স্থিতিশীলতা বিপন্ন করার বিষয়ে হুঁশিয়ার করে দিয়েছে। সে দেশের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী এসমাইল খাতিব বলেন, তেহরানের 'কৌশলগত ধৈর্য্য'-এর সীমা রয়েছে। বৈরি পদক্ষেপ চলতে থাকলে সেই ধৈর্য্যের বাঁধ ভেঙে যেতে পারে বলে তিনি সতর্ক করে দেন। ফার্সি ভাষায় বৈরি সংবাদমাধ্যমকে সুযোগ দেওয়ার জন্য তিনি ব্রিটেনকেও সতর্ক করে দিয়েছেন।

    ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার পাশে দাঁড়ালেও ইরান এখনো ২০১৫ সালের আন্তর্জাতিক পরমাণু চুক্তি পুনরুদ্ধারের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। আপাতত আলোচনা বন্ধ থাকলেও কোনো এক সময় বোঝাপড়ার মাধ্যমে ইরান নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে আগ্রহী। সূত্র : ডয়চে ভেলে

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬