Journalbd24.com

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • সিরিয়ান মুহাদ্দিস শায়খ মাহমুদ তাহহানের ইন্তেকাল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২ ১৪:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২ ১৪:৫৫

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সিরিয়ান মুহাদ্দিস শায়খ মাহমুদ তাহহানের ইন্তেকাল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২ ১৪:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২ ১৪:৫৫

    সিরিয়ান মুহাদ্দিস শায়খ মাহমুদ তাহহানের ইন্তেকাল

    বিশ্ববরেণ্য মুহাদ্দিস শায়খ ড. মাহমদু তাহহান ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে ৮৭ বছর বয়সে তাঁর ইন্তেকাল হয়। তিনি ছিলেন সিরিয়ার হালব শহরের বিখ্যাত হাদিস বিশেষজ্ঞদের অন্যতম। মহানবী (সা.)-এর হাদিসের পরিভাষা ও পরিচিতি নিয়ে তাঁর লেখা একটি গ্রন্থ সব শিক্ষার্থী ও গবেষকদের কাছে বহুল পঠিত একটি গ্রন্থ।

    শায়খ তাহহানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিশ্বের ইসলমী ব্যক্তিত্বরা। কুয়েত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা উপদেষ্টা ড. সাআদ ফাজহান আল-দাওসারি এক টুইট বার্তায় লেখেন, ‘শায়খ মাহমদু তাহহান ছিলেন কুয়েত বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ বিভাগের প্রতিষ্ঠাতাদের অন্যতম সদস্য। অনবদ্য গ্রন্থ রচনা, তাত্ত্বিক বিশ্লেষণ ও গভীর গবেষণায় তিনি ছিলেন অনন্য ব্যক্তিত্ব। মহান আল্লাহ তাঁর প্রতি অনুগ্রহ করুন। ’ 

    কুয়েতের ইসলামিক ফিন্যান্স বিশেষজ্ঞ খালেদ উবাইদ আল-উতাইবি এক টুইট বার্তায় লেখেন, ‘হাদিসের পরিভাষা নিয়ে শায়খ মাহমুদ তাহহানের লেখা প্রসিদ্ধ গ্রন্থ পড়ে আমরা বেশ উপকৃত হয়েছি। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন এবং জান্নাতে উঁচু মর্যাদা দান করুন। ’ 

    মিসরীয় আলেম শায়খ হাতিম আল-হুওয়াইনি এক টুইট বার্তায় লেখেন, ‘হাদিসবিষয়ক চিন্তাশীল লেখক শায়খ ড. মাহমুদ তাহহানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে জান্নাতের বাগান করুন এবং ইসলাম ও মুসলিমদের সেবার জন্য তাঁকে উত্তম প্রতিদান দিন। ’ 

    ১৯৩৫ সালে ড. মাহমুদ তাহহান সিরিয়ার হালব শহরের সম্ভ্রান্ত ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৫৪ সালে তিনি শরিয়াহ বিভাগে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এ সময় তিনি শায়খ মুহাম্মদ নাজিব খাইয়াতাহর কাছে মাত্র দুই বছরে পবিত্র কোরআন হিফজ করেন। ১৯৬০ সালে তিনি দামেশক বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ বিভাগে স্নাতক সম্পন্ন করেন। ১৯৬৯ সালে তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৭১ সালে তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উসুলুদ দ্বিন বিভাগ থেকে হাদিস বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।  

    কর্মজীবনে প্রথমে তিনি সিরিয়ার মানবাজ শহরের জিয়ারাহ মসজিদের ইমাম ও খতিব ছিলেন। এরপর বিভিন্ন স্কুলে ইসলাম বিষয়ে শিক্ষকতা করেন। আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অর্জনের পর তিনি রিয়াদের ইমাম সাউদ বিশ্ববিদ্যালয়ে শরিয়াহ বিভাগে সাত বছর শিক্ষকতা করেন। ১৯৭৭ সালে তাঁর বিখ্যাত গ্রন্থ ‘তাইসিরু মুসতালাহুল হাদিস’ রচনা করেন। ১৯৮২ সাল থেকে দীর্ঘ ২৩ বছর তিনি কুয়েত বিশ্ববিদ্যালয়ে শরিয়াহ বিভাগে অধ্যাপনা করেন। ২০০৫ সালে তিনি নিজ শহর হালবে ফিরে যান।  

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬