Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • স্পেনের প্রধানমন্ত্রী ও ইউক্রেন দূতাবাসে চিঠি বোমা শনাক্ত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২২ ২০:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২২ ২০:৩৩

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    স্পেনের প্রধানমন্ত্রী ও ইউক্রেন দূতাবাসে চিঠি বোমা শনাক্ত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২২ ২০:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২২ ২০:৩৩

    স্পেনের প্রধানমন্ত্রী ও ইউক্রেন দূতাবাসে চিঠি বোমা শনাক্ত

    স্পেনের প্রধানমন্ত্রী এবং রাজধানী মাদ্রিদে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতসহ উচ্চপদস্থ ব্যক্তিদের টার্গেট করে পাঠানো পাঁচটি চিঠি বোমা শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার পঞ্চম চিঠি বোমাগুলো নিস্ক্রিয় করা হয়েছে। বিস্ফোরক ডিভাইসের হুমকি মোকাবেলায় নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

    স্পেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্রাথমিক ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে, চিঠি বোমার পাঁচটি প্যাকেজই স্পেনের মধ্য থেকেই পাঠানো হয়েছে।

    স্পেনের নিরাপত্তা বিষয়ক জুনিয়র মন্ত্রী রাফায়েল পেরেজ বলেছেন, বাড়িতে তৈরি ডিভাইসগুলো দাহ্য পাউডার এবং ট্রিপওয়্যারসহ বাদামী প্যাকেজে করে পাঠানো হয়েছিল। এগুলো বিস্ফোরণ ঘটানোর জন্য নয়; ‘আকস্মিক আগুন’ ধরিয়ে দিতে পারে।

    যেসব প্রতিষ্ঠানে চিঠি বোমাগুলো পাঠানো হয়েছে, সেসব প্রতিষ্ঠানের প্রধানদের সম্বোধন করা হয়েছিল চিঠিতে।

    রাফায়েল পেরেজ বলেছেন, একটি ডিভাইসের বিস্ফোরণ ঘটেছে এবং এতে মাদ্রিদে ইউক্রেনীয় দূতাবাসের একজন নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন। অন্য তিনটি ডিভাইসের বিস্ফোরণ নিয়ন্ত্রিতভাবে ঘটিয়েছে নিরাপত্তা বাহিনী এবং অপরটি তদন্তের জন্য অক্ষত রাখা হয়েছে।

    তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- চিঠি বোমাগুলো দেশের ভেতর থেকেই পাঠানো হয়েছে। তবে আমরা গভীর প্রযুক্তিগত প্রতিবেদন এখনো পাইনি। আপাতত চোখে দেখে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে আমরা এমন ধারণা করছি।

    দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশকে সরকারি ভবনগুলোর চারপাশে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিশেষ করে ডাকযোগে আসা সবকিছু সাবধানে পরীক্ষা করতে বলা হয়েছে।

    তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ডিভাইসগুলো বাড়িতে তৈরি হলেও সেগুলো যে কেউ তৈরি করতে পারার মতো নয়। তদন্তকারীরা এখন এগুলোর প্রকৃত উৎস খুঁজে বের করার চেষ্টা করছেন। স্পেনের সন্ত্রাসবাদ বিষয়ে বিশেষায়িত হাইকোর্ট বিষয়টির তদন্ত শুরু করেছে।
    সূত্র: বিবিসি।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬