Journalbd24.com

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ‘সিটি অব জয়’ লেখক দমিনিক লাপিয়ের আর নেই
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২২ ১৫:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২২ ১৫:১০

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ‘সিটি অব জয়’ লেখক দমিনিক লাপিয়ের আর নেই

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২২ ১৫:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২২ ১৫:১০

    ‘সিটি অব জয়’ লেখক দমিনিক লাপিয়ের আর নেই

    ফরাসি লেখক দমিনিক লাপিয়ের ৯১ বছর বয়সে মারা গেছেন। ভারতীয় উপমহাদেশের প্রতি বিশেষ টান থাকা এ লেখক বেশ কয়েকটি ‘বেস্ট সেলার’ উপন্যাস লিখেছেন। কলকাতাকে নিয়ে লেখা ‘সিটি অব জয়’ উপন্যাসের জন্য তিনি উপমহাদেশের পাঠকদের কাছে বেশি পরিচিত।

    দমিনিক লাপিয়েরের স্ত্রী দমিনিক কশঁ-লাপিয়ের রবিবার ফরাসি সংবাদপত্র ভাখ-মাতাঁকে জানিয়েছেন, তার স্বামী বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।

    দমিনিক লাপিয়ের ১৯৩১ সালের ৩০ জুলাই ফ্রান্সের পূর্বাঞ্চলের শাতেলাইয়ুঁতে জন্মগ্রহণ করেন। মার্কিন লেখক ল্যারি কলিন্সের সঙ্গে যৌথভাবে তার লেখা ছয়টি বই প্রায় ৫ কোটি কপি বিক্রি হয়েছে।

    লাপিয়েরের সবচেয়ে বিখ্যাত বই ‘ইজ প্যারিস বার্নিং?’। ১৯৬৫ সালে প্রকাশিত এ বইটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ১৯৪৪ সালের আগস্ট পর্যন্ত ঘটনা বর্ণনা করা হয়েছে। বইটিকে পরে চলচিত্রে রূপ দেওয়া হয়েছিল।

    কলকাতা শহরকে কেন্দ্র করে লেখা লাপিয়েরের ১৯৮৫ সালের উপন্যাস ‘সিটি অব জয়’ এর কাহিনি এক রিকশাচালকের কষ্টের জীবন ঘিরে। এটির ওপর ভিত্তি করে ১৯৯২ সালে একটি চলচ্চিত্রও মুক্তি পেয়েছিল। লাপিয়ের ‘সিটি অব জয়’ বই থেকে পাওয়া তার রয়্যালটির অর্থ ভারতে মানবিক সহায়তা প্রকল্পের জন্য দান করেছিলেন।

    ‘ইজ প্যারিস বার্নিং?’ বইয়ের পরেও ল্যারি কলিন্সের সঙ্গে যৌথ সাহিত্য প্রয়াস অব্যাহত রাখেন লাপিয়ের। এই জুটি মিলে লিখেছেন, ‘অর আই উইল ড্রেস ইউ ইন মোনিং’ (১৯৬৮), ‘ও জেরুজালেম’ (১৯৭২), ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’ (১৯৭৫), ‘দ্য ফিফথ হর্সম্যান’ (১৯৮০) এবং থ্রিলার ‘ইজ নিউ ইয়র্ক বার্নিং?’  
    সূত্র: এএফপি

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬