Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • শান্তিতে নোবেলজয়ীদের হাতে উঠল পুরস্কার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২২ ২২:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২২ ২২:৩৩

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    শান্তিতে নোবেলজয়ীদের হাতে উঠল পুরস্কার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২২ ২২:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২২ ২২:৩৩

    শান্তিতে নোবেলজয়ীদের হাতে উঠল পুরস্কার

    শান্তিতে নোবেলজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল নরওয়েজিয়ান নোবেল কমিটি। শনিবার স্থানীয় সময় দুপুরে নরওয়ের রাজধানী অসলোতে সংশ্লিষ্টদের পদক হস্তান্তর করা হয়।

    অন্যদিকে সুইডেনের রাজধানী স্টকহোমে চিকিত্সা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও অর্থনীতিতে নোবেলজয়ীদের পুরস্কার তুলে দিতে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথা অনুযায়ী শান্তিতে নোবেল দেওয়া হয় অসলো থেকেই।

    চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন বেলারুশের কারাবন্দি মানবাধিকারকর্মী আলেস বিয়ালিয়ািস্ক এবং প্রতিষ্ঠান হিসেবে ইউক্রেন ও রাশিয়ার দুই মানবাধিকার সংগঠন যথাক্রমে সেন্টার ফর সিভিল লিবারটিজ ও মেমোরিয়াল। বিয়ালিয়ািস্কর পক্ষে পুরস্কার গ্রহণ করেন তাঁর স্ত্রী।

    অনুষ্ঠানে নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান বেরিট রেইস-অ্যান্ডারসেন বলেন, ‘গত অক্টোবরে এই পুরস্কার ঘোষণার সময় বলেছিলাম, ক্ষমতার বিরুদ্ধে সমালোচনা করার অধিকার এবং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য আত্মনিয়োগ করেছেন এই তিন বিজয়ী। তারা যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারকে নথিভুক্ত করতে অসামান্য প্রচেষ্টা চালিয়েছেন। ’

    পুরস্কার গ্রহণের পর আলেস বিয়ালিয়ািস্কর স্ত্রী নাতালিয়া পিনচুক বলেন, ‘এখানে বক্তৃতা দিতে পেরে আমি অত্যন্ত উচ্ছ্বসিত ও সম্মানিত। বেলারুশে বেআইনিভাবে কারাবন্দি থাকায় দুর্ভাগ্যক্রমে আলেস বিয়ালিয়ািস্ক ব্যক্তিগতভাবে পুরস্কার গ্রহণ করতে পারেননি। ’

    মেমোরিয়ালের পক্ষে দেওয়া বক্তব্যে জান রাচিনস্কি বলেন, ‘ইউক্রেনীয় সেন্টার ফর সিভিল লিবার্টিজ এবং বেলারুশের মানবাধিকারকর্মী আলেস বিয়ালিয়ািস্কর সঙ্গে যৌথভাবে এই সম্মাননা পাওয়ায় আমরা নোবেল কমিটির প্রতি কৃতজ্ঞ। এটি সুস্পষ্টভাবে বুঝিয়ে দেয়, রাষ্ট্রীয় সীমানা নাগরিক সমাজকে বিভক্ত করতে পারে না এবং করা উচিত নয়। ’

    সেন্টার ফর সিভিল লিবার্টিজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলেক্সান্দ্রা মাতভিচুক বলেন, ‘এই বছর সমগ্র ইউক্রেনীয় জাতি শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণার অপেক্ষায় ছিল। আমরা এই পুরস্কারটি ইউক্রেনের জনগণের প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে দেখি। ’

    ১৯৮০ এর দশকে বেলারুশের গণতন্ত্র ও মানবাধিকার আন্দোলনের সূচনা করেন শান্তিতে নোবেলজয়ী আলেস বিয়ালিয়ািস্ক। বর্তমানে তিনি বেলারুশের কারাগারে বন্দি।

    তত্কালীন সোভিয়েত ইউনিয়নের মানবাধিকারকর্মীরা ১৯৮৭ সালে মেমোরিয়াল সংগঠন প্রতিষ্ঠা করেন। কিছুদিন পরই সোভিয়েত ইউনিয়নের পতন হওয়ার পর থেকে রাশিয়ায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নথিভুক্ত করা শুরু করে সংগঠনটি।

    ইউক্রেনে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে ২০০৭ সালে যাত্রা শুরু করে সেন্টার ফর সিভিল লিবারটিজ। ২০১৪ সালে ক্রিমিয়াকে অধিভুক্ত করার পর ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে রুশ বাহিনীর কথিত যুদ্ধাপরাধের তথ্য নথিভুক্ত করে সংগঠনটি।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬