Journalbd24.com

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • তুষারঝড়, টর্নেডো ও বন্যার হুমকিতে যুক্তরাষ্ট্র
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২২ ১৪:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২২ ১৪:৫৪

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    তুষারঝড়, টর্নেডো ও বন্যার হুমকিতে যুক্তরাষ্ট্র

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২২ ১৪:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২২ ১৪:৫৪

    তুষারঝড়, টর্নেডো ও বন্যার হুমকিতে যুক্তরাষ্ট্র

    যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে শীতকালীন শক্তিশালী একটি ঝড় টর্নেডো সৃষ্টি করছে। এছাড়া দেশটির উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলে এবং কানাডার কিছু অংশে ভারি তুষারপাত হচ্ছে।

    বিবিসি জানিয়েছে, ঝড়টির তাণ্ডবে টেক্সাস অঙ্গরাজ্যে বেশ কয়েকজন আহত হয়েছে। বেশ কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ফ্লাইটঅ্যাওয়ার ডটকমের তথ্যানুযায়ী, ঝড়টির কারণে সোমবার ও মঙ্গলবার যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ৯ হাজার ফ্লাইটে বিলম্ব ঘটেছে। আবহাওয়া পরিস্থিতিতে ৬০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে বলে দেশটির পশ্চিমাঞ্চলীয় কয়েকটি অঙ্গরাজ্য বহু সড়ক বন্ধ করে দিয়েছে।

    আবহাওয়াবিদরা বলছেন, আলাস্কা ও হাওয়াই বাদে যুক্তরাষ্ট্রের মূলভূখণ্ডের প্রায় সব অঙ্গরাজ্যের বাসিন্দারা ঝড়টির প্রভাবে পড়তে পারেন।  

    যুক্তরাষ্ট্রের ওয়েদার প্রিডেকশন সেন্টারের আবহাওয়াবিদ রিচ অটো বলেন, এটি মোটামুটি একটি জোরালো ঝড়ো আবহাওয়া। গড় শীতকালীন ঝড় থেকে এটা কিছুটা বড়।

    তিনি আরো বলেন, মঙ্গলবার রাত থেকে ঝড়টি জোরালো হতে শুরু করে বুধবার পর্যন্ত এ অবস্থা বজায় থাকতে পারে। এ সময় এটি কেন্দ্রীয় ও উত্তরাঞ্চলীয় মালভূমিগুলোতে আঘাত হানবে। যার সরাসরি প্রভাব পড়বে মন্টেনা, ওয়াইওমিং, সাউথ ডাকোটা ও নেব্রাস্কায়।

    তিনি আরো বলেছেন, ওইসব অঙ্গরাজ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬৪ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে ও ভারি তুষারপাত হতে পারে।

    মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ২ কোটিরও বেশি মানুষ দুর্যোগপূর্ণ আবহাওয়া সতর্কতার মধ্যে ছিল। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ মন্টেনা, ওয়াইওমিং, সাউথ ডাকোটা, নেব্রাস্কা ও কলোরাডোতে তুষার ঝড়ের সতর্কতা জারি করেছে। ভারি তুষারপাতের মধ্যে এসব রাজ্যে ঘণ্টায় অন্তত ৫৬ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

    ভারি তুষারপাতের সঙ্গে জোরালো দমকা বাতাসে দৃশ্যমানতা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভ্রমণের পক্ষে ‘বিভ্রান্তিকর’ পরিস্থিতি তৈরি করতে পারে বলে সতর্ক করা হয়েছে।

    যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে মঙ্গলবার এক সেন্টিমিটারেরও বেশি পরিমাণ হিমশীতল বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।

    জাতীয় আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, মিসিসিপি ভ্যালির নিম্নাঞ্চলে প্রবল বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার সম্ভাবনা আছে।      

    সূত্র: বিবিসি

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬