Journalbd24.com

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আইরিশ সেনা নিহত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২২ ১৯:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২২ ১৯:০৯

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আইরিশ সেনা নিহত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২২ ১৯:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২২ ১৯:০৯

    লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আইরিশ সেনা নিহত

    লেবাননের দক্ষিণাঞ্চলে অজ্ঞাতপরিচয় হামলাকারীদের গুলিতে একজন আইরিশ জাতিসংঘ শান্তিরক্ষী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আইরিশ ও লেবাননের সামরিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

    আইরিশ প্রতিরক্ষা বাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননে জাতিসংঘের আইরিশ অন্তর্বর্তী বাহিনীর শান্তিরক্ষী সৈন্যদের আটটি দল বহনকারী একজোড়া সাঁজোয়া যানে গুলি চালানো হয়েছে।

    মঙ্গলবার রাতে গাড়ি দুটি দেশটির আল আকবিয়া থেকে বৈরুতের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

    আইরিশ সামরিক বাহিনী জানিয়েছে, তিনজন আহত সৈন্যের মধ্যে একজনের অবস্থা গুরুতর। লেবাননে জাতিসংঘের আইরিশ অন্তর্বর্তী বাহিনীও এ তথ্য নিশ্চিত করেছে। তবে হামলাকারীদের পরিচয় জানা যায়নি।

    লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর মুখপাত্র আন্দ্রেয়া টেনেন্টি বলেছেন, 'আমরা স্থানীয় বেসামরিক নাগরিকদের নিয়েও ভাবছি। তারা এ ঘটনায় আহত বা ভীত হয়ে থাকতে পারে। ' তারা সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করছে এবং 'ঠিক কী ঘটেছে তা নির্ধারণ করার' চেষ্টা করছে বলেও জানান তিনি।

    আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন টুইটারে এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, 'এটি মনে করিয়ে দেয় যে আমাদের শান্তিরক্ষীরা সর্বদা বিপজ্জনক পরিস্থিতিতে শান্তির জন্য কাজ করেন। '

    এ ঘটনায় অনলাইনে মুঠোফোনে ধারণ করা ভিডিও প্রকাশ পেয়েছে। ভিডিওতে গুলির সময় দুটি গাড়ির মধ্যে একটিকে এলাকাটি ছেড়ে যাওয়ার জন্য দ্রুত গতিতে চলতে দেখা গেছে। সে সময় কিছু বাসিন্দাকে ঘটনাটির দৃশ্য ধারণ করতেও দেখা গেছে।

    দক্ষিণ লেবাননের বাসিন্দা এবং শান্তিরক্ষী সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলা অস্বাভাবিক নয়। এর আগে জানুয়ারিতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা দক্ষিণাঞ্চলীয় শহর বিনতে জেবিলে আইরিশ শান্তিরক্ষীদের ওপর হামলা চালায়, তাদের যানবাহন ভাংচুর করে এবং জিনিসপত্র চুরি করে। সেখানকার বাসিন্দারা তাদের বাড়িঘরের ছবি তোলার অভিযোগ করেছিল, যদিও জাতিসংঘ সেটি অস্বীকার করেছে।

    ১৯৭৮ সালে আগ্রাসনের পর লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার তত্ত্বাবধানের জন্য লেবাননে জাতিসংঘের আইরিশ অন্তর্বর্তী বাহিনী তৈরি করা হয়েছিল।

    সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬