Journalbd24.com

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • আফগানিস্তানে নারীদের ওপর নিষেধাজ্ঞা, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিন্দা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২২ ১২:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২২ ১২:৫৩

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    আফগানিস্তানে নারীদের ওপর নিষেধাজ্ঞা, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিন্দা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২২ ১২:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২২ ১২:৫৩

    আফগানিস্তানে নারীদের ওপর নিষেধাজ্ঞা, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিন্দা

    আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে নারীদের পড়াশোনা ও বেসরকারি সংস্থায় (এনজিও) কাজ করার ওপর ক্ষমতাসীন তালেবানের নিষেধাজ্ঞার বিষয়ে নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

    রয়টার্স জানিয়েছে, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ এ নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে দেশটিতে বিভিন্ন ক্ষেত্রে নারী ও মেয়েদের পূর্ণ, সমান ও অর্থপূর্ণ অংশগ্রহণের সুযোগ সৃষ্টির জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

    নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানে হাইস্কুলে, বিশ্ববিদ্যালয়ে মেয়ে ও নারীদের পড়াশোনার ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধার ক্ষেত্রে ক্রমবর্ধমান ক্ষয়ের প্রতিনিধিত্ব করে।

    সম্প্রতি নারীদের কাজ করা নিষিদ্ধ করে দিয়েছে তালেবান। তালেবানের এ নিষেধাজ্ঞার পর আফগানিস্তানের পাঁচটি শীর্ষ বেসরকারি সংস্থা (এনজিও) সে দেশে কাজ স্থগিত করেছে। কেয়ার ইন্টারন্যাশনাল, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) এবং সেভ দ্য চিলড্রেন সাফ জানিয়ে দিয়েছে, 'আমাদের নারী কর্মী' ছাড়া কাজ করা সম্ভব নয়।

    ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটিও এরই মধ্যে তাদের কাজ স্থগিত করেছে। ইসলামিক রিলিফ জানিয়েছে, তারা তাদের অধিকাংশ কার্যক্রম বন্ধ করেছে।

    বিবিসি জানিয়েছে, আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানরা ক্রমাগতভাবে নারীদের অধিকার দমন করে আসছে। বিশ্ববিদ্যালয়ে নারীদের উপস্থিতি নিষিদ্ধের দিন কয়েকের মধ্যে এনজিওতেও নারীদের কাজ পুরোপুরি নিষিদ্ধ করা হয়।

    এর আগে তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, এনজিওতে কাজ করা নারীরা ঠিকমতো হিজাব না পরে শরিয়া আইন লঙ্ঘন করছে।

    তালেবান সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে গত শনিবার এক চিঠিতে দেশি-বিদেশি সব এনজিওতে নারীদের নিষিদ্ধ করা হয়। আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আবদেল রহমান হাবিব বলেছেন, নিষেধাজ্ঞা জারির বিষয়টি অবগত করতে এনজিওগুলোতে চিঠি পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এই নিষেধাজ্ঞা যদি কোনো সংস্থা অমান্য করে, তাহলে সেই এনজিওর নিবন্ধন বাতিল করা হবে।

    নারীদের নিষিদ্ধ করার বিষয়টি জাতিসংঘের বিভিন্ন সংস্থ‍ার ওপরও কার্যকর কি না, তা জানা যায়নি। আফগানিস্তানে ত্রাণ ও উন্নয়ন কাজে জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থা দেশটিতে কাজ করছে।

    প্রসঙ্গত, গত মঙ্গলবার আফগানিস্তানের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নারীদের প্রবেশ নিষিদ্ধ করে তালেবান। পরদিন থেকেই কোনো বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আফগান নারীরা।
    সূত্র: রয়টার্স, বিবিসি

    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    2. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    3. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    4. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    5. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    6. রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
    7. পোরশায় হাম-রুবেলা টিকা প্রদানের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    পোরশায় হাম-রুবেলা টিকা প্রদানের উদ্বোধন

    পোরশায় হাম-রুবেলা টিকা প্রদানের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬