Journalbd24.com

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • রাজস্থানের সর্বনিম্ন তাপমাত্রা শূন্য ডিগ্রি, দিল্লিতে ২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জানুয়ারী, ২০২৩ ১৫:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জানুয়ারী, ২০২৩ ১৫:৩৯

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    রাজস্থানের সর্বনিম্ন তাপমাত্রা শূন্য ডিগ্রি, দিল্লিতে ২

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জানুয়ারী, ২০২৩ ১৫:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জানুয়ারী, ২০২৩ ১৫:৩৯

    রাজস্থানের সর্বনিম্ন তাপমাত্রা শূন্য ডিগ্রি, দিল্লিতে ২

    ভারতের উত্তরাঞ্চলের কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের নীচে চলে গেছে, আবার কোথাও হিমাঙ্কের কাছাকাছি। হাড় হিম করা ঠান্ডায় যখন লড়াই করছে উত্তর ভারতের রাজ্যগুলো, তার সঙ্গে ঘন কুয়াশার দাপট পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

    স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হচ্ছে। ট্রেন, বাস, বিমান পরিষেবা ব্যাহত হচ্ছে। দেশটির রাজধানী দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। অন্যদিকে, রাজস্থানের বহু জায়গায় শূন্যে নেমে গেছে তাপমাত্রা। মাউন্ট আবুতে তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের ৬ ডিগ্রি নীচে।

    মৌসম ভবন জানিয়েছে, শৈত্যপ্রবাহ পরিস্থিতি ১১ জানুয়ারি পর্যন্ত বজায় থাকবে। দিল্লিতে গত কয়েক দিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রির আশেপাশে রয়েছে।

    দিল্লিতে গতকাল শুক্রবার তাপমাত্রা নেমে গিয়েছিল ১.৮ ডিগ্রি সেলসিয়াসে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য হেরফের হয়ে ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে।

    শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ পালমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। সেটা শুক্রবারের থেকে ২ ডিগ্রি কম। অন্য দিকে সফদরজং-এর তাপমাত্রা ২ ডিগ্রিতে নেমে গেছে। দিল্লি রিজ এবং লোধি রোডে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১.৫ এবং ২ ডিগ্রি সেলসিয়াস।

    শৈত্যপ্রবাহের কামড় তো আছেই, তার সঙ্গে পাল্লা দিয়েছে ঘন কুয়াশাও। এর কারণে কোথাও দৃশ্যমানতা এতটাই কমে গেছে যে, যানবাহন চলাচল ভীষণভাবে বিপর্যস্ত হয়েছে।

    পালমে শনিবার দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে। ভোর সাড়ে ৫টা নাগাদ দিল্লি বিমানবন্দরে দৃশ্যমানতা নেমে গিয়েছিল ২৫ মিটারে। ফলে বিমান চলাচলও ব্যাহত হয়েছে। ৩৪টি অভ্যন্তরীণ (ডোমেস্টিক) ফ্লাইট দেরিতে ছেড়েছে। আবার ১২টি বিমান দেরিতে অবতরণ করেছে বিমানবন্দরে। কুয়াশার কারণে উত্তর রেলের ৩২টি ট্রেন দেরিতে চলছে।

    হাড়কাঁপানো ঠান্ডা আর কুয়াশা তো আছেই, তার সঙ্গে দিল্লির বাতাসের মানও ভয়ানক অবস্থায় পৌঁছেছে। বাতাসের গুণগত মান ঠিক করার জন্য এবং দূষণ কমাতে দুদিন আগেই বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে প্রশাসন। 

    পরিবেশবিদদের আশঙ্কা, বাতাসে যেভাবে দূষিত কণার পরিমাণ বাড়ছে, তাতে আগামী দিনে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।

    দিল্লি ছাড়াও শৈত্যপ্রবাহের পরিস্থিতি চলছে উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা এবং পাঞ্জাবেও। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত এই রাজ্যগুলোতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন।

    রাজস্থানের বিকানেরের তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। চুরুতে ১ ডিগ্রি সেন্টিগ্রেড। মধ্যপ্রদেশের নওগাং এবং ছতরপুর জেলায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, জম্মু-কাশ্মীরেও তাপমাত্রা হিমাঙ্কের অনেকটাই নীচে নেমে গেছে। শুক্রবার শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল হিমাঙ্কের ২ ডিগ্রি নীচে।
    সূত্র: আনন্দবাজার।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬