Journalbd24.com

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • দাঙ্গাকারীদের শাস্তির হুশিয়ারি দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২৩ ১৭:১১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২৩ ১৭:১১

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    দাঙ্গাকারীদের শাস্তির হুশিয়ারি দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২৩ ১৭:১১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২৩ ১৭:১১

    দাঙ্গাকারীদের শাস্তির হুশিয়ারি দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

    নির্বাচনে কারচুপির অভিযোগ এনে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী জাইর বোলসোনারোর উগ্র সমর্থকরা দেশটির পার্লামেন্ট ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ এবং সুপ্রিমকোর্টে হামলা চালিয়েছেন।

    রোববার (৮ জানুয়ারি) দেশটির সদ্য সাবেক প্রেসিডেন্ট ও কট্টর ডানপন্থি নেতা জাইর বোলসোনারোর সমর্থকরা এ হামলা করেন।

    এ ঘটনায় দাঙ্গাকারীদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।

    তিনি দেশটির সাবেক জাইর বোলসোনারোর সমর্থকদের এ কর্মকাণ্ডের পরিত্রাণ ঘোষণা দিয়েছেন।

    ক্ষমতার লড়াই ঘিরে রোববার যেন বিক্ষোভের আগুনে বিস্ফোরিত হয় ব্রাজিল। আর এতেই সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোর সমর্থকরা হামলা চালায় দেশটির কংগ্রেস, প্রেসিডেন্ট প্যালেস ও সুপ্রিমকোর্টে।

    চরম ডানপন্থি এসব সমর্থক রাজধানী ব্রাসিলিয়ায় পুলিশের ব্যারিকেড ভেঙে একের পর এক জায়গায় হামলা চালায়। বিরোধী দলের এ হামলার তীব্র সমালোচনা করে একে ‘ফ্যাসিস্ট’ হামলা বলে আখ্যা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভা।

    রোববার ব্রাজিলে হামলার ঘটনা ফের ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে হামলার কথাই মনে করিয়ে দিল।

    যুক্তরাষ্ট্রে যেমন ট্রাম্প সমর্থকরা হামলা চালিয়েছিলেন, তেমনই রোববার সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সমর্থকরাও সবুজ-হলুদ পতাকা গায়ে জড়িয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে একে একে কংগ্রেস, সুপ্রিমকোর্ট থেকে শুরু করে প্রেসিডেন্ট প্যালেসে ভাঙচুর চালান তারা।

    অবশ্য ঘণ্টার পর ঘণ্টা সংঘর্ষের পর রোববার সন্ধ্যায় রাজধানী ব্রাসিলিয়ার গুরুত্বপূর্ণ এসব ভবনের নিয়ন্ত্রণ ফিরে পায় পুলিশ।

    ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা রোববার বন্যা বিধ্বস্ত আরারাকোয়ারা শহরে পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে থাকাবস্থায় রাজধানী ব্রাসিলিয়ায় হামলার খবর পান তিনি। এর পর সেখান থেকেই তিনি ডিক্রি জারি করেন।

    দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সরকারকে বিশেষ ক্ষমতাও দেওয়া হয়েছে। পরে রাজধানী শহরে পৌঁছে প্রেসিডেন্ট লুলা নিজেই সুপ্রিমকোর্ট ভবনে গিয়ে ক্ষতি পরিদর্শন করেন।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬