Journalbd24.com

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ব্রাজিলের সেনাপ্রধানকে বরখাস্ত করলেন লুলা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৩ ১৪:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৩ ১৪:৩৭

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    ব্রাজিলের সেনাপ্রধানকে বরখাস্ত করলেন লুলা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৩ ১৪:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৩ ১৪:৩৭

    ব্রাজিলের সেনাপ্রধানকে বরখাস্ত করলেন লুলা

    ব্রাজিলের সেনাবাহিনীর প্রধান জেনারেল হুলিও সিজার দে আরুদাকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। গত ৩০ ডিসেম্বর থেকে আরুদা সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন।

    সেনাপ্রধান পদে জেনারেল আরুদার স্থলাভিষিক্ত হয়েছেন জেনারেল টমাস রিবেইরো পাইভা, যাকে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বলেই মনে করা হচ্ছে।

    লুলার সন্দেহ, ব্রাসিলিয়ায় ৮ জানুয়ারি দাঙ্গায় অংশ নেওয়া বিক্ষোভকারীদের সঙ্গে সশস্ত্র বাহিনীর অনেক সদস্যের যোগসাজশ ছিল। বিবিসি জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে তিনি কয়েক ডজন সামরিক কর্মকর্তাকেও চাকরিচ্যুত করেছেন।

    ব্রাসিলিয়ায় ওই দাঙ্গার দিন হাজার হাজার বোলসোনারো সমর্থক প্রায় বিনা বাধায় রাজধানীজুড়ে মিছিল করার পর একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ভবনে তাণ্ডব চালায়।

    বিক্ষোভকারীদের তাণ্ডবে প্রেসিডেন্ট প্রাসাদ, কংগ্রেস ও সুপ্রিম কোর্ট লণ্ডভণ্ড হয়ে যায়, সহিংসতায় একাধিক পুলিশ কর্মকর্তাও আহত হন।

    দাঙ্গার ঘটনায় প্রায় দুই হাজার মানুষকে আটকের কথা জানিয়েছিল ব্রাজিলের কেন্দ্রীয় পুলিশ, তাদের মধ্যে এক হাজার ২০০ মানুষ এখন পর্যন্ত ছাড়া পায়নি।

    সুপ্রিম কোর্ট এখন সেদিনের ঘটনার তদন্ত করছে, তারা জাইর বোলসোনারোর ভূমিকাও খতিয়ে দেখছে।

    কৌঁসুলিরা বলছেন, গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা একটি ভিডিও পোস্ট করে কট্টর ডানপন্থী বোলসোনারো ওই দাঙ্গা উসকে দিয়েছিলেন বলে তাদের মনে হয়।

    তবে বোলসোনারো দাঙ্গার সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা বা সেটিকে উসকে দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছেন।

    সূত্র : বিবিসি

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬