Journalbd24.com

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত বেড়ে ৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩ ১৩:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩ ১৩:৪৪

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত বেড়ে ৫৯

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩ ১৩:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩ ১৩:৪৪

    পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত বেড়ে ৫৯

    পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৫৫ জনের বেশি।

    পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মসজিদটি পুলিশ হেডকোয়ার্টার এলাকায় অবস্থিত।

    এই হামলা প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, যারা পাকিস্তানকে রক্ষা করার দায়িত্ব পালন করে তাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা ভয় তৈরি করতে চায়।

    পেশোয়ারের কমিশনার রিয়াজ মেহসুদ জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন চাপা পড়ায় উদ্ধার অভিযান চলছে। শহরের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সুবিধা দেওয়া হচ্ছে।

    নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে বলে ডন ও জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

    পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিপিও) মুহাম্মদ ইজাজ খান গণমাধ্যমকে বলেন, বিস্ফোরণের পর মসজিদের ছাদ ধসে পড়ে। বেশ কয়েকজন সেনা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন এবং উদ্ধারকারীরা তাদের বের করে আনার চেষ্টা করছেন। ২৫০ থেকে ৩০০ জনের ধারণ ক্ষমতাসম্পন্ন মসজিদের মূল হলটি ধসে পড়েছে, তবে ভবনের বাকি অংশ এখনো অক্ষত আছে।

    মুহাম্মাদ ইজাজ খান স্থানীয় গণমাধ্যমকে জানান, ওই সময় ওই এলাকায় ৩০০ থেকে ৪০০ পুলিশ কর্মকর্তা ছিলেন। মসজিদটি শহরের সবচেয়ে নিয়ন্ত্রিত এলাকাগুলোর মধ্যে একটি, যেখানে পুলিশ সদর দফতর এবং গোয়েন্দা ও সন্ত্রাসবিরোধী ব্যুরোর অফিস রয়েছে।

    এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, যারা হামলার পেছনে রয়েছে তাদের ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আছে।

    সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এবং বিবিসি দ্বারা যাচাইকৃত একটি ভিডিওতে দেখা গেছে যে, মসজিদের একটি প্রাচীরের অর্ধেক ধ্বংস হয়ে গেছে।

    পেশোয়ার শহরের ডেপুটি কমিশনার শফিউল্লাহ খান বলেছেন, মসজিদের ভেতরে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং মৃতদেহ বের করা হচ্ছে।আমাদের অগ্রাধিকার হল ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের বাঁচানো বলেন তিনি।

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মতো খাইবার পাখতুমের (কেপি) গভর্নর হাজি গুলাম আলি এ ঘটনার নিন্দা জানিয়েছেন এবং আহতদের রক্ত দিতে পেশোয়ারের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

    ডন বলছে, নভেম্বরে টিটিপির সঙ্গে সরকারের আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকে জঙ্গি গোষ্ঠীটি তাদের হামলা জোরদার করেছে। বিশেষ করে কেপি এবং আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় পুলিশকে লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে। বেলুচিস্তানের বিদ্রোহীরাও তাদের সহিংস কার্যকলাপ বাড়িয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬