Journalbd24.com

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • রাশিয়ার ‘কুখ্যাত’ সেনা কমান্ডার ইগর মানগুসেভ গুলিতে নিহত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ ফেব্রুয়ারী, ২০২৩ ১৩:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ ফেব্রুয়ারী, ২০২৩ ১৩:২৯

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    রাশিয়ার ‘কুখ্যাত’ সেনা কমান্ডার ইগর মানগুসেভ গুলিতে নিহত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ ফেব্রুয়ারী, ২০২৩ ১৩:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ ফেব্রুয়ারী, ২০২৩ ১৩:২৯

    রাশিয়ার ‘কুখ্যাত’ সেনা কমান্ডার ইগর মানগুসেভ গুলিতে নিহত

    রাশিয়ার সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন ও বর্তমান ভাড়াটে ‘কুখ্যাত’ সেনা কমান্ডার ইগর মানগুসেভ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ইউক্রেনে দায়িত্ব পালনের সময় খুব কাছ থেকে তাকে কেউ একজন গুলি করেন।

    বুধবার গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। খবর বিবিসির।  

    মানগুসেভের স্ত্রী তাতানা দাবি করেছেন, তাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে।

    ‘কুখ্যাত কমান্ডার’ হিসেবে পরিচিত মানগুসেভ ইউক্রেনের দখলকৃত লুহানস্কে একটি ড্রোন বিধ্বংসী ইউনিটের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ২০১৪ সাল থেকে লুহানস্কে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে লড়াই করতে ‘ইয়েনোত’ নামের একটি ভাড়াটে সেনাবাহিনীও প্রতিষ্ঠা করেছিলেন তিনি।

    ২০২২ সালের মাঝামাঝি সময়ে মানগুসেভ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেই ভিডিওতে দেখা যায়, তিনি একজন মানুষের মাথার খুলি ধরে দাঁড়িয়ে আছেন। 

    ওই ভিডিওতে তিনি বলেন, যে মাথার খুলিটি তিনি ধরে আছেন, এটি একজন ইউক্রেনের সেনার। যিনি মারিউপোলে রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন।

    সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিও প্রকাশ করার পর তাকে কুখ্যাত কমান্ডারের তকমা দেওয়া হয়।

    মানগুসেভ একজন উগ্র জাতীয়তাবাদী হিসেবেও পরিচিত ছিলেন। তিনি প্রায়ই বলতেন, তারা ইউক্রেনের সাধারণ মানুষের বিরুদ্ধে লড়াই করছেন না। এর বদলে ইউক্রেনের সাধারণ মানুষের মধ্যে ‘রাশিয়া বিরোধী যে মনোভাব আছে’ সেটির বিরুদ্ধে লড়াই করছেন। আর এই যুদ্ধে কত ইউক্রেনীয় মারা যাবে সেটি তাদের কাছে কোনো বিষয় না।

    জানা গেছে, মানগুসেভ রাশিয়ার সবচেয়ে বড় ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভগিনি প্রিগোরিজিনের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন।

    লুহানস্কের কাদিভকায় একটি চেকপোস্টে মানগুসেভকে ৯ মিলিমিটারের বুলেট দিয়ে গুলি করা হয় বলে জানিয়েছে রাশিয়ার সংবাদমাধ্যমগুলো। কিন্তু কারা তাকে টার্গেট করে হত্যা করল এখন এ বিষয়টি নিয়েই ধোঁয়াশা চলছে।

    সূত্র: বিবিসি

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬