Journalbd24.com

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • রাশিয়ায় হামলা চালাতে যুক্তরাষ্ট্র জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে : মস্কো
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ ১৮:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ ১৮:৫৭

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    রাশিয়ায় হামলা চালাতে যুক্তরাষ্ট্র জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে : মস্কো

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ ১৮:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ ১৮:৫৭

    রাশিয়ায় হামলা চালাতে যুক্তরাষ্ট্র জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে : মস্কো

    রাশিয়া এবং অন্যান্য সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করতে যুক্তরাষ্ট্র জঙ্গিগোষ্ঠীর দিকে ঝুঁকছে। সোমবার মস্কোর ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস (এসভিআর) এ তথ্য জানিয়েছে। আর সেই উদ্দেশ্যে সিরিয়ার একটি ঘাঁটিতে একটি দলকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও সংস্থাটি দাবি করেছে।

    ‘বিশ্বাসযোগ্য প্রতিবেদন’ উদ্ধৃত করে এসভিআর বলেছে, ‘রাশিয়া এবং কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) সদস্য দেশগুলোতে সন্ত্রাসী হামলা চালাতে মার্কিন সামরিক বাহিনী সক্রিয়ভাবে ইসলামিক স্টেট (আইএস) এবং আল-কায়েদার সঙ্গে যুক্ত জিহাদি গোষ্ঠী থেকে জঙ্গিদের নিয়োগ করছে।’

    সোভিয়েত ইউনিয়নের পতনের পর সিআইএস প্রতিষ্ঠিত হয়। আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, জর্জিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তানসহ আরো কিছু সাবেক প্রজাতন্ত্র এতে অন্তর্ভুক্ত আছে।

    এসভিআর অনুসারে, ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে সক্রিয় এমন ৬০ জন সন্ত্রাসীকে যুক্তরাষ্ট্র তালিকাভুক্ত করেছে। তারা সিরিয়ার আল-তানফ আমেরিকান সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ নিচ্ছে। সেখানে তারা কিভাবে ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস তৈরি ও ব্যবহার করতে হয় তা শিখছে।

    সংস্থাটির দাবি, ‘বিদেশি কূটনৈতিক মিশনসহ সুরক্ষিত স্থাপনায় হামলার পরিকল্পনা করার জন্য বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।’ ওয়াশিংটন ‘অদূর ভবিষ্যতে রাশিয়া এবং সিআইএসের ভূখণ্ডে ছোট গোষ্ঠীর অংশ হিসেবে জঙ্গিদের মোতায়েন করার লক্ষ্যে রয়েছে। এরপর তারা কূটনীতিক, সরকারি কর্মকর্তা, আইন প্রয়োগকারী কর্মকর্তা এবং সামরিক কর্মীদের লক্ষ্য করবে।

    মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো সমস্ত নৈতিকতা হারিয়ে ফেলেছে উল্লেখ করে সংস্থাটি জোর দিয়ে বলেছে, ‘এ ধরনের কর্মকাণ্ড ওয়াশিংটনকে বৃহত্তম আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে সমান অবস্থায় নিয়ে গেছে।’

    ডিসেম্বরে এসভিআর পরিচালক সের্গেই নারিশকিন দাবি করেছিলেন, হোয়াইট হাউস ‘রাশিয়ার বাহ্যিক পরিধি বরাবর অস্থিতিশীলতার বেষ্টনী’ তৈরির নীতি অনুসরণ করছে।

    এসভিআর তার দাবির পেছনে গোয়েন্দা তথ্য প্রকাশ করেনি। সংস্থাটি একসময় শক্তিশালী সোভিয়েত যুগের কেজিবির অংশ ছিল। সের্গেই নারিশকিন গত বছর আংকারায় সিআইএ পরিচালক উইলিয়াম বার্নসের সঙ্গে দেখা করেছিলেন।

    এ ছাড়াও ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ সংকটের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। পুতিনের মতে, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে যুক্তরাষ্ট্র বারবার রুশ স্বার্থ বিবেচনা করতে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুতিনকে যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি এবং একজন স্বৈরাচারী হিসেবে চিহ্নিত করেছেন।

    সূত্র : আরটি, আল-অ্যারাবিয়া

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    2. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    3. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    5. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    6. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬