Journalbd24.com

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে ইইউ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২৩ ১৫:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২৩ ১৫:১৪

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে ইইউ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২৩ ১৫:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২৩ ১৫:১৪

    ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে ইইউ

    ইউক্রেনে রুশ যুদ্ধে জড়িত ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রথমবারের মতো আমরা ইরানের রেভল্যুশনারি গার্ডের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ ইরানি প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করছি বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট।

    বুধবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট এসব কথা বলেন। খবর ইয়েনি শাফাকের।

    তিনি আরও বলেন, নিষেধাজ্ঞায় মোট মূল্য ১১ বিলিয়ন ইউরো (১১.৭৯ বিলিয়ন ডলার) নতুন বাণিজ্য এবং ড্রোন, হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্রসহ প্রযুক্তি রপ্তানি নিয়ন্ত্রণকে যুক্ত করা হবে।

    প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাটো প্রতিরক্ষামন্ত্রীরা ব্রাসেলসে জড়ো হয়ে প্রতিরক্ষা ব্যয় এবং অস্ত্র উৎপাদন জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন, সেখানে এ প্রস্তাব করা হয়। তারা ইউক্রেনীয় বাহিনীর জন্য যে সহায়তা দিচ্ছেন তা চালিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছেন।

    ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরসুলা ভনডার লেইন বলেন, নিষেধাজ্ঞার প্যাকেজে রাশিয়ায় কিছু শিল্প ও প্রযুক্তিপণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, এই পদক্ষেপগুলো রুশ বাহিনীকে তাদের অস্ত্র ব্যবস্থা চালু রাখার জন্য যেসব উপাদান প্রয়োজন সেগুলোর পাওয়ার পথে বাধা সৃষ্টি করবে।

    প্রস্তাবটিতে শাহেদ ড্রোন সরবরাহের প্রতিক্রিয়ায় ইরানের বিপ্লবী গার্ড কোরের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ব্যাপারটিও অন্তর্ভুক্ত রয়েছে। রুশ বাহিনী ইউক্রেনের অবকাঠামোগুলোতে আক্রমণ করার জন্য এই ড্রোন ব্যবহার করেছে।

    ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের দুদিনের আলোচনার দ্বিতীয় দিনের শুরুতে বলেন, মিত্ররা প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির উপায়গুলো অনুসন্ধান করে দেখবে।

    স্টলটেনবার্গ রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনকে আরও গোলাবারুদ সরবরাহ করার প্রয়োজনীয়তার ওপর এবং মিত্রদের প্রতিশ্রুত ট্যাংক ও অন্যান্য ভারি সরঞ্জাম সরবরাহ সম্পন্ন করার ওপর জোর দিয়েছেন।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬