Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • সিরিয়া-তুরস্ক সীমান্তে নতুন ভূমিকম্পে নিহত ৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২৩ ১৮:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২৩ ১৮:৫৭

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    সিরিয়া-তুরস্ক সীমান্তে নতুন ভূমিকম্পে নিহত ৬

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২৩ ১৮:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২৩ ১৮:৫৭

    সিরিয়া-তুরস্ক সীমান্তে নতুন ভূমিকম্পে নিহত ৬

    দুই সপ্তাহ আগে দুই দফার ভয়াবহ ভূমিকম্পে কেঁপেছিল তুরস্ক ও সিরিয়া। সেই রেশ কাটতে না কাটতেই গতকাল সোমবার রাতে ফের ভূমিকম্প আঘাত হানে দুই দেশের সীমান্তবর্তী এলাকায়। নতুন এই ভূমিকম্পে ইতোমধ্যে ছয়জন মারা গেছে। খবর রয়টার্সের।

    গতকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪ মিনিটে তুরস্কের আনতাকিয়া শহরের পাশেই ভূমিকম্পটি আঘাত হানে, যার প্রভাব পড়ে পার্শ্ববর্তী দেশ সিরিয়া, লেবানন ও মিসরেও। তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা এএফএডি জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। এরপর আরও ৯০টি আফটার শক অনুভূত হয় অঞ্চলটিতে।

    দুই সপ্তাহ আগের ভূমিকম্পে নিজের বাসস্থান হারিয়েছেন আনতাকিয়া শহরের বাসিন্দা মুনা আল ওমর। একটি পার্কিং এরিয়ায় তাঁবু করে থাকছেন তিনি। ওমর বলেন, সোমবার রাতের ভূমিকম্পের সময় মনে হচ্ছিল, আমার পায়ের নিচে পৃথিবী বিভক্ত হয়ে যাচ্ছে। আমার সাত বছরের সন্তানকে তখন জড়িয়ে ধরি।

    এদিকে, সোমবার রাতের ভূমিকম্পে ২৯৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফারহেতিন কোচা। তিনি বলেন, আহতদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। ভূমিকম্পের পর অনেক স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়। কারণ, সেগুলোর ভবনে ফাটল দেখা দিয়েছে।

    ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা ভবনে প্রবেশ না করতে সবাইকে আহ্বান জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু।

    ভূমিকম্পের পর শ্লথ গতির উদ্ধারকাজের জন্য সমালোচনার মুখে রয়েছেন গত দুই দশক ধরে ক্ষমতায় থাকা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান। এমনকি ভবন নির্মাণ নীতি শিথিল করায়ও অনেক তুর্কি নাগরিক তার সমালোচনা করছেন।

    এদিকে, সোমবার রাতের ভূমিকম্পের পর আনতাকিয়ার বাসিন্দাদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। বাড়ি থেকে নেমে সবাই রাস্তায় অবস্থান নেন। সবাই কান্না করছিলেন।

    গত ৬ ফেব্রুয়ারির তুরস্কের ইতিহাসে শতাব্দীর সেরা  ভূমিকম্প আঘাত হানে তুরস্কে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে মারা গেছে ৪১ হাজার ১৫৬ জন। তিন লাখ ৮৫ হাজার অ্যাপার্টমেন্ট ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

    সোমবার তুরস্ককে সাহায্যের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনিও ব্লিনকেন বলেন, ওয়াশিংটন থেকে সর্বাত্মক সাহায্য করা হবে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে, তুরস্ক ও সিরিয়ার জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে ইতোমধ্যে ১৮ কোটি ৫০ লাখ ডলার দেওয়া হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬