Journalbd24.com

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হলেন ভারতীয়-বংশোদ্ভূত অজয় বাঙ্গা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ মে, ২০২৩ ১৬:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ মে, ২০২৩ ১৬:১০

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হলেন ভারতীয়-বংশোদ্ভূত অজয় বাঙ্গা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ মে, ২০২৩ ১৬:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ মে, ২০২৩ ১৬:১০

    বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হলেন ভারতীয়-বংশোদ্ভূত অজয় বাঙ্গা

    বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন অজয় বাঙ্গা। তিনি ডেভিড ম্যালপাসের স্থলাভিষিক্ত হচ্ছেন। অজয় বাঙ্গা ‍২ জুন পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবেন।

    বুধবার (৩ মে) বিশ্বব্যাংকের ২৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদ সংস্থার নতুন প্রেসিডেন্ট হিসেবে তাকে নির্বাচিত করে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

    যুক্তরাষ্ট্রের নাগরিক অজয় বাঙ্গার বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা। অজয়ের চাকরি জীবন ভারতে শুরু। তিনি নেসলে ও সিটি গ্রুপে কাজ করেন। তিনি বৈশ্বিক সংস্থা মাস্টারকার্ডের প্রেসিডেন্ট ও সিইও ছিলেন। ২০১৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল তাকে।

    এ বছরের ফেব্রুয়ায়িতে অজয়কে বিশ্বব্যাংকের শীর্ষপদের জন্য মনোনীত করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। অজয় বাঙ্গাকে তিনি “ট্রান্সফরমেটিভ লিডার” হিসেবে আখ্যায়িত করেছেন।

    বুধবার তাকে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দিল সংস্থার কার্যনির্বাহী পরিষদ। এরমধ্য দিয়ে এই প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদ পেলেন।

    এর আগে “জেনারেল আটলান্টিক” নামে একটি শেয়ার লেনদেনকারী সংস্থার ভাইস চেয়ারম্যান পদে ছিলেন অজয়। সাধারণত বিশ্বব্যাংকের শীর্ষ পদাধিকারী নির্বাচন করে যুক্তরাষ্ট্র। আইএমএফের ক্ষেত্রে তা করে ইউরোপীয় ইউনিয়ন।

    এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অর্থসচিব জ্যানেট ইয়েলেন দাবি করেছিলেন, “বিশ্বব্যাংকের শীর্ষপদে অজয়ই যোগ্যতম প্রার্থী। বিশ্বব্যাংকের বৃহত্তম অংশীদার যুক্তরাষ্ট্র। তাদের ভোটাধিকার ১৬.৩৫%।

    প্রতিষ্ঠানটির প্রেসিডেন্টও যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে কাজ করেন।

    অজয় বাঙ্গাকে বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেয়ার পর তার সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “ইতিহাসের এই ক্রান্তিকালে বিশ্বব্যাংককে নেতৃত্ব দেয়ার মতো যোগ্য মানুষ অজয় বাঙ্গা। সরকারি-বেসরকারি সম্পদ সংগ্রহ করার ক্ষেত্রে বাঙ্গার প্রভূত অভিজ্ঞতা আছে। জলবায়ু পরিবর্তনসহ এ সময়ের অন্যান্য গুরুতর সমস্যা নিরসনে তার অভিজ্ঞতা কাজে লাগবে।”

    ৬৩ বছর বয়সী অজয়ের জন্ম ভারতের মহারাষ্ট্রের পুনেতে। দিল্লিতে সেন্ট স্টিফেন্স কলেজের অর্থনীতির স্নাতক। পরে আমদাবাদে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন।

    “নেসলে ইন্ডিয়া”র হাত ধরে কর্মজীবন শুরু হয়েছিল তার। এরপর কাজ করেন সিটি ব্যাংকেও। ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন অজয়। সেখানে “পেপসিকো” সংস্থায় যোগ দেন। ১৩ বছর ওই সংস্থায় কর্মরত ছিলেন তিনি। সিইও-সহ সংস্থার একাধিক পদে দায়িত্ব সামলেছেন।

    ২০০৯ সালে মাস্টারকার্ডের প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অজয়। পরে ওই সংস্থার সিইও হন। তারই নেতৃত্বে বিশ্ব দরবারে মাস্টারকার্ডের ব্যাপ্তি ঘটে।

    “ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল”, “ইউএস-ইন্ডিয়া সিইও ফোরাম”-এর মতো অলাভজনক সংস্থারও সদস্য তিনি।

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    2. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    3. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    5. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    6. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬