Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • বিমান বিধ্বস্তের ১৮ দিন পর ৪ শিশুকে আমাজন থেকে জীবিত উদ্ধার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০২৩ ১৪:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০২৩ ১৪:২৮

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    বিমান বিধ্বস্তের ১৮ দিন পর ৪ শিশুকে আমাজন থেকে জীবিত উদ্ধার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০২৩ ১৪:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০২৩ ১৪:২৮

    বিমান বিধ্বস্তের ১৮ দিন পর ৪ শিশুকে আমাজন থেকে জীবিত উদ্ধার

    দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় বিমান দুর্ঘটনার ১৮ দিন পর চার শিশুকে আমাজান জঙ্গল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার ওই চার শিশুর মধ্যে ১১ মাস বয়সি এক শিশুও রয়েছে। দক্ষিণ আমেরিকার এই দেশটির দক্ষিণাঞ্চলে ঘনজঙ্গলের ভেতর থেকে তাদের উদ্ধার করা হয়।

    বৃহস্পতিবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

    প্রতিবেদনে বলা হয়েছে, বিমান দুর্ঘটনার ১৮ দিন পর কলম্বিয়ার একটি আদিবাসী সম্প্রদায়ের চার শিশুকে দেশটির দক্ষিণের জঙ্গল থেকে জীবিত পাওয়া গেছে বলে বুধবার জানিয়েছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। গত ১ মে এই বিমানটি আমাজানের ঘনজঙ্গলে বিধ্বস্ত হয়েছিল।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, কলম্বিয়ার কাকুয়েটা প্রদেশের ঘনজঙ্গলে সামরিক বাহিনীর সদস্য, দমকলকর্মী এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত দল শিশুদের উদ্ধার করে। উদ্ধারকৃত শিশুদের মধ্যে ১১ মাস বয়সি এক শিশুও রয়েছে।

    রয়টার্সে বলা হয়েছে, সেসনা ২০৬ মডেলের এই বিমানটি গত ১ মে কলম্বিয়ার আমাজোনাস প্রদেশের আরাকুয়ারা থেকে সাতজন আরোহী নিয়ে গুয়াভিয়ার প্রদেশের সানজোসে দেল গুয়াভিয়ার শহরে যাচ্ছিল। মাঝ আকাশে থাকাবস্থায় বিমানটির ইঞ্জিন ব্যর্থতার মুখে পড়ে এবং বিপদ বুঝতে পেরে বিমানটি থেকে মেডে সতর্কতা জারি করা হয়।

    প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো টুইটারে দেওয়া এক বার্তায় বলেন, ‘আমাদের সেনাবাহিনীর কঠোর অনুসন্ধানের পর আমরা গুয়াভিয়ারে বিমান দুর্ঘটনায় নিখোঁজ চার শিশুকে জীবিত পেয়েছি।’

    রয়টার্স বলছে, দুর্ঘটনার ফলে পাইলটসহ তিনজন প্রাপ্তবয়স্ক নিহত হয়েছিলেন এবং তাদের মৃতদেহ বিমানের ভেতরে পাওয়া যায়। আর ১৩, ৯ এবং ৪ বছর বয়সি তিন শিশুর সঙ্গে ১১ মাস বয়সি এক শিশুও এ দুর্ঘটনায় বেঁচে যায়।

    এই উদ্ধার প্রচেষ্টার সমন্বয় করেছে কলম্বিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তাদের প্রাথমিক তথ্যানুযায়ী, দুর্ঘটনার পর এই শিশুরা বিমান থেকে পালিয়ে গিয়েছিল এবং সাহায্যের খোঁজে জঙ্গলের ভেতরে ঘোরাঘুরি শুরু করে।

    এ ছাড়া শিশুদের খোঁজ পাওয়ার আগে জঙ্গলে তাদের বেঁচে থাকার জন্য খেয়ে ফেলে দেওয়া ফলের অবশিষ্টাংশ এবং সেই সঙ্গে জঙ্গলের গাছপালা দিয়ে তৈরি করা উন্নত আশ্রয়ও খুঁজে পেয়েছিলেন উদ্ধারকারীরা।

    কলম্বিয়ার সেনাবাহিনী, বিমানবাহিনীর বিমান ও হেলিকপ্টার এই উদ্ধার অভিযানে অংশ নেয়।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬