Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • এরদোয়ানকে সমর্থনের ঘোষণা দিলেন ‘কিংমেকার’ সিনান
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মে, ২০২৩ ১৪:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মে, ২০২৩ ১৪:২৯

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    এরদোয়ানকে সমর্থনের ঘোষণা দিলেন ‘কিংমেকার’ সিনান

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মে, ২০২৩ ১৪:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মে, ২০২৩ ১৪:২৯

    এরদোয়ানকে সমর্থনের ঘোষণা দিলেন ‘কিংমেকার’ সিনান

    তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় স্থান পাওয়া প্রার্থী সিনান ওগান সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে সমর্থনের ঘোষণা দিয়েছেন। ফলে আগামী রোববার দ্বিতীয় পর্বের নির্বাচনে ক্ষমতাসীনদের পাল্লা ভারী এবং বিরোধী প্রার্থী কামাল কিলিচদারোলুর জন্য চ্যালেঞ্জ আরও তীব্র হলো।

    সিনান আংকারায় এক সংবাদ সম্মেলনে বলেন, আমি ঘোষণা করছি যে আমরা দ্বিতীয় রাউন্ডে পিপলস অ্যালায়েন্স প্রার্থী রিসেপ তায়েপ এরদোয়ানকে সমর্থন করবো।

    তার প্রচারণা তুর্কি জাতীয়তাবাদীদের রাজনীতিতে ‘মূল খেলোয়াড়’ করে তুলেছে বলেও মন্তব্য করেন তিনি।

    তিনি আরও বলেন, কিলিচদারোলুর ন্যাশন অ্যালায়েন্স ‘ভবিষ্যৎ সম্পর্কে আমাদের বোঝাতে ব্যর্থ হয়েছে’। অন্যদিকে এরদোয়ানকে সমর্থন করার সিদ্ধান্তটি ছিলো ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের’ নীতির ভিত্তিতে।

    ১৪ মে এরদোয়ান ৪৯.৫ শতাংশ সমর্থন পেয়েছেন। আর কিলিচদারোলুর পেয়েছেন ৪৪.৯ শতাংশ ভোট।

    তবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন দলের জোট। এতে এরদোয়ান সুবিধা পাবেন। কারণ তিনি তুরস্কের সবচেয়ে ফলপ্রসূ নির্বাচনের মাধ্যমে তার দুই দশকের শাসনের মেয়াদ বাড়াতে চান।

    সিনান ওগান (৫৫) একজন সাবেক শিক্ষাবীদ ও কট্টর জাতীয়তাবাদী, যিনি প্রচারণার আগে বৃহত্তর জনসাধারণের মধ্যে খুব কম পরিচিত ছিলেন।

    ১৪ মে প্রাথমিক প্রেসিডেন্ট নির্বাচনে ৫.২ শতাংশ সমর্থন পেয়েছেন তিনি। কিছু বিশ্লেষক তাকে রানঅফের জন্য একজন সম্ভাব্য ‘কিংমেকার’ হিসেবে অভিহিত করেছেন।

    গত সপ্তাহে রয়টার্সের সঙ্গে একটি সাক্ষাৎকারে সিনান বলেছিলেন, তার লক্ষ্য ছিল দুটি-প্রধানত কুর্দি দলকে তুরস্কের ‘রাজনৈতিক সমীকরণ’ থেকে সরিয়ে দেওয়া এবং তুর্কি জাতীয়তাবাদী ও ধর্মনিরপেক্ষতাবাদীদের শক্তিশালী করা।

    কুর্দিপন্থী দল এইচডিপি কিলিচদারোলুকে সমর্থন করেছে। অন্যদিকে কুর্দি ইসলামবাদী হুদা-পার এরদোয়ানকে সমর্থন করেছে।

    কিলিচদারোলু তুরস্কের অভ্যন্তরীণ, বৈদেশিক এবং অর্থনৈতিক নীতিতে এরদোয়ানের ব্যাপক পরিবর্তনগুলো ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

    এরদোয়ান বলেছেন, রানঅফে তার জন্য একটি ভোটের অর্থ স্থিতিশীলতার জন্য একটি ভোট।

    এদিকে বিশ্লেষকরা বলছেন, সিনানের সমর্থন এরদোয়ানকে উৎসাহিত করলেও সিনানের সমর্থকদের বিভক্ত করবে। সিনানের জোটের একটি ছোট সদস্য-জাস্টিস পার্টি সপ্তাহান্তে জোট ছেড়ে দেয় এবং রানঅফে কিলিচদারোলুকে সমর্থন করে। এছাড়া একজন সিনান সমর্থক গত সপ্তাহে বলেছিলেন, তিনি রানঅফে ভোট দেবেন না। কারণ বাকি দুই প্রার্থী তার কাছে জরুরি না।

    সূত্র : রয়টার্স

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬