Journalbd24.com

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • সেনেগালে বিরোধী নেতার কারাদণ্ড, বিক্ষোভে নিহত ৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জুন, ২০২৩ ১৩:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জুন, ২০২৩ ১৩:৫০

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সেনেগালে বিরোধী নেতার কারাদণ্ড, বিক্ষোভে নিহত ৯

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জুন, ২০২৩ ১৩:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জুন, ২০২৩ ১৩:৫০

    সেনেগালে বিরোধী নেতার কারাদণ্ড, বিক্ষোভে নিহত ৯

    আফ্রিকার দেশ সেনেগালে বিরোধী নেতা ওসমান সোনকোর বিরুদ্ধে ধর্ষণ এবং যুবকদের ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছিল। এর মধ্যে দ্বিতীয় অভিযোগটি প্রমাণিত হওয়ায় তাকে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এর প্রতিবাদে স্থানীয় সময় শুক্রবার (২ জুন) সকাল থেকে এই রায়ের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়।

    বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। এতে ৯ জন মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করে সেনেগালের স্বরাষ্ট্রমন্ত্রী টেলিভিশনে বলেন, দুটি শহরে বিক্ষোভে ৯ জনের মৃত্যু হয়েছে।

    সোনকো ছিলেন সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়নি। কিন্তু য়ুবকদের ভুল পথে পরিচালিত করার অভিযোগে তার দুই বছরের জেল হয়েছে। সোনকো যুবকদের মধ্যে খুবই জনপ্রিয়।

    সোনকো অভিযোগ করেছিলেন, তিনি যাতে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে না পারেন, সেজন্য ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। তিনি বিচার প্রক্রিয়া বয়কট করেছিলেন। কিন্তু রায় ঘোষণার আগে তাকে জোর করে দেশটির রাজধানী ডাকারে নিয়ে যাওয়া হয়।

    আদালতের রায়ের পরই সেনেগালের রাস্তায় বিক্ষোভ শুরু হয়। বাসে আগুন ধরানো হয়। দাঙ্গাবিরোধী পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। সোনকোর দল পিএএসটিইএফ বলেছে, এই রায় রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়।

    ডাকারে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়। সেখানে একাধিক বাসে অগ্নিসংযোগ করা হয়। সরকারি মুখপাত্র অবশ্য দাবি করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

    গতবার প্রেসিডেন্ট নির্বাচনে সোনকো তৃতীয় হয়েছিলেন। সেনেগালের নিয়ম হলো, কোনো রাজনীতিক যদি গুরুতর অপরাধে শাস্তি পান, তাহলে তিনি আর প্রেসিডেন্ট পদে লড়তে পারবেন না।

    যুবকদের বিপথে পরিচালিত করার থেকে ধর্ষণ অনেক গুরুতর অপরাধ। তবে যুবকদের বিপথগামী করার জন্য সোনকো আর প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

    ধর্ষণের মামলায় অবশ্য সোনকোর শাস্তি হয়নি। অভিযোগ ছিল, একটি ম্যাসাজ পার্লারের নারীকে যৌননিগ্রহ করেছেন এবং হত্যার হুমকি দিয়েছেন। এজন্য তার ১০ বছর জেল চেয়েছিলেন আইনজীবীরা। কিন্তু আদালত জানিয়েছে, এই অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ নেই।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬