Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • তলিয়ে গেছে খেরসন, পাল্টাপাল্টি দোষারোপ ইউক্রেন-রাশিয়ার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুন, ২০২৩ ১৩:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুন, ২০২৩ ১৩:৪৪

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    তলিয়ে গেছে খেরসন, পাল্টাপাল্টি দোষারোপ ইউক্রেন-রাশিয়ার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুন, ২০২৩ ১৩:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুন, ২০২৩ ১৩:৪৪

    তলিয়ে গেছে খেরসন, পাল্টাপাল্টি দোষারোপ ইউক্রেন-রাশিয়ার

    ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় নোভা কাখোভকা বাঁধ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ওই বাঁধ ধসে পড়ায় ভয়াবহ বন্যাপরিস্থিতি তৈরি হয়েছে। ইতোমধ্যে হাজার হাজার মানুষ সেখান থেকে পালিয়েছে। 

    মঙ্গলবার এই বাঁধধসের ঘটনায় কয়েকটি গ্রামের বাসিন্দাদের অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। খবর বিবিসির।

    নোভা কাখোভা বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে প্রচুর পরিমাণে পানি প্রবেশ করছে ইউক্রেনের খেরসন রাজ্যে। পানি প্রবেশের গতি এত বেশি যে বাঁধের নিকটবর্তী বহু ঘর স্রোতে ভেসে গেছে।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ৮০ শহর ও গ্রাম বন্যায় প্লাবিত হতে পারে। 

    খেরসন অঞ্চলের নিপ্রো নদীতে নোভা কাখোভকা জলবিদ্যুৎকেন্দ্রটি নির্মিত। এই নদী রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীকে আলাদা করেছে। যুদ্ধ শুরুর পর থেকে কাখোভকা বাঁধটি রাশিয়ার নিয়ন্ত্রণে আছে।

    বাঁধটি গুঁড়িয়ে দেওয়ার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন ও দেশটির পশ্চিমা মিত্ররা। এ ঘটনাকে যুদ্ধাপরাধ বলেও অভিহিত করেছে তারা। তবে রাশিয়া বলছে, পাল্টা হামলার ব্যর্থতা আড়াল করতে ইউক্রেন নাশকতা চালিয়ে বাঁধটি ধ্বংস করেছে। অবশ্য রাশিয়ার নিয়োগ করা কয়েকজন কর্মকর্তা বাঁধটি নিজ থেকে ধসে পড়েছে বলে জানিয়েছেন।

    ঘটনার জন্য কে দায়ী, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো তথ্যপ্রমাণ দিতে পারেনি কোনো পক্ষ। জেনেভা কনভেনশনে সুস্পষ্টভাবে যুদ্ধের সময় এ ধরনের বাঁধে হামলা চালানো নিষিদ্ধ করা হয়েছে।

    সকালেই খেরসনের ইউক্রেন নিয়ন্ত্রিত অংশে নিপ্রো নদীর উপশাখার একটি জেটি পানিতে তলিয়ে যায়। ইতোমধ্যে নিপ্রো নদীর উভয় তীর প্লাবিত হয়েছে।

    স্থানীয় বাসিন্দা ওলেকসান্দার সিয়োমিক বলেন, ‘এখন পর্যন্ত পানির স্তর এক মিটার বেড়েছে। এর পর কী ঘটতে যাচ্ছে, আমরা নজর রাখছি। তবে ভালো কিছু যাতে হয়, সে আশা করছি।’

    খেরসনে ইউক্রেনীয় সেনাবাহিনীর আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেকজান্দার প্রোকুদিন বলেছেন, বাঁধটি ধ্বংস হওয়ায় ওই অঞ্চলের আটটি এলাকা প্লাবিত হয়েছে। সেখানে আরও এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ১৬ হাজার মানুষ বন্যার ঝুঁকিতে রয়েছে।

    নোভা কাখোভকা বাঁধ থেকে রাশিয়ার দখল করা ক্রিমিয়া উপদ্বীপসহ ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বিস্তৃত কৃষি এলাকায় পানি সরবরাহ করা হয়। রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র শীতল করতেও এ বাঁধের পানি ব্যবহার করা হয়।

    ওই অঞ্চলের গ্রামীণ জনপদের বিশাল অংশ নিচু সমতল ভূমিতে হওয়ায় এমনিতে বন্যাপ্রবণ। বাঁধ ধ্বংসের ফলে রাশিয়ার দখলে থাকা দক্ষিণাঞ্চলীয় তীরের গ্রামগুলো বিশেষ করে বেশি ভুগবে।

    এ ছাড়া বাঁধটি ধ্বংসের ফলে যুদ্ধাঞ্চলের কেন্দ্রে নতুন করে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হবে। একই সঙ্গে সম্মুখযুদ্ধের অবস্থানেরও পরিবর্তন ঘটাবে। এমন সময় ঘটনাটি ঘটল, যখন নিজেদের ভূখণ্ড থেকে রুশ বাহিনীকে হটাতে বহুল প্রতীক্ষিত পাল্টা হামলা শুরু করেছে ইউক্রেন।

    বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘রুশ সন্ত্রাসীরা! কাখোভকা জলবিদ্যুৎকেন্দ্রের বাঁধ ধ্বংস পুরো বিশ্বের জন্য শুধু এটাই নিশ্চিত করে যে ইউক্রেনীয় ভূমির প্রতিটি প্রান্ত থেকে তাদের বিতাড়িত করতে হবে।’

    পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ এ ঘটনাকে ‘জঘন্য কাজ’ বলে অভিহিত করেছেন।

    তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমরা দ্ব্যর্থহীনভাবে এটি ইউক্রেনীয় পক্ষের উদ্দেশ্যপ্রণোদিত নাশকতার কথাই বলছি।’ পেসকভ বলেন, স্পষ্টতই নাশকতাটি এই বাস্তবতার সঙ্গেও যুক্ত যে দুই দিন আগে বড় ধরনের হামলা শুরুর পর এখনো ইউক্রেনের সশস্ত্র বাহিনী তাদের লক্ষ্য অর্জন করতে পারছে না। তাদের এ হামলা হোঁচট খেয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬