Journalbd24.com

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • খার্তুমে বিমান হামলায় শিশুসহ নিহত ১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুন, ২০২৩ ১২:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুন, ২০২৩ ১২:৩২

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    খার্তুমে বিমান হামলায় শিশুসহ নিহত ১৭

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুন, ২০২৩ ১২:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুন, ২০২৩ ১২:৩২

    খার্তুমে বিমান হামলায় শিশুসহ নিহত ১৭

    সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে কমপক্ষে পাঁচজন শিশু রয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

    খবরে বলা হয়েছে, শনিবার খার্তুমের জনবহুল ইয়ারমুক জেলায় হওয়া এই হামলায় ২৫টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

    বিবিসি জানিয়েছে, সেনাবাহিনীর শীর্ষ এক জেনারেল তাদের প্রতিপক্ষ প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) বিরুদ্ধে হামলার মাত্রা বাড়ানোর হুমকি দেওয়ার একদিন পর এ হামলা চালানো হলো।

    চলতি বছর এপ্রিলের মাঝামাঝি উত্তর আফ্রিকার দেশটির ক্ষমতায় থাকা সামরিক জোটের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে এই তুমুল লড়াই শুরু হয়।

    এ মাসের শুরুতে আরএসএফ ইয়ারমুকের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার দাবি করেছিল, রাজধানীর ওই এলাকায় একটি অস্ত্র নির্মাণ কারখানা রয়েছে।

    এদিকে শনিবার পরের দিকে বিবদমান দুই পক্ষ ৭২ ঘণ্টার একটি যুদ্ধবিরতিতেও সম্মত হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি। রোববার স্থানীয় সময় সকাল ৬টা থেকে এই যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা।

    খবরে বলা হয়েছে, এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা। তবে এর আগে এই ধরনের একাধিক যুদ্ধবিরতির ঘোষণা এলেও লড়াইরত পক্ষগুলোকে সেসব মানতে দেখা যায়নি।

    ধারণা করা হচ্ছে, দুই পক্ষের লড়াইয়ে হাজারের বেশি লোক নিহত হয়েছে। যদিও প্রকৃত সংখ্যা সংখ্যা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না। নিহতদের মধ্যে অনেক বেসামরিক লোকও আছে।

    অপরদিকে জাতিসংঘ জানিয়েছে, তিন মাসের এই লড়াইয়ে এরই মধ্যে আনুমানিক ২২ লাখ লোককে বাড়িঘর ছাড়তে বাধ্য হতে হয়েছে। এর মধ্যে ৫ লাখেরও বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।

    আরএসএফ দাবি করেছে, সেনাবাহিনী সর্বশেষ মায়ো, ইয়ারমুক ও ম্যান্ডেলা এলাকায় বেসামরিক লোকদের ওপর হামলা চালিয়েছে। এ প্রসঙ্গে সেনাবাহিনীর মন্তব্য পাওয়া যায়নি।

    এদিকে দুই পক্ষের এই সংঘাত সুদানের পশ্চিমাঞ্চল দারফুরে দুই দশক পুরনো সংঘাতকেও পুনরুজ্জীবিত করেছে।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম
    2. নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল
    3. কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে ক্লিনিকে এমপি মোশারফ
    4. ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে
    5. মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি
    6. অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে আক্রান্ত জাকিরুলের
    7. ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম

    পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম

    নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল

    নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল

    কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে 
 ক্লিনিকে এমপি মোশারফ

    কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে ক্লিনিকে এমপি মোশারফ

    ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে

    ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে

    মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি

    মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি

    অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে 
আক্রান্ত জাকিরুলের

    অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে আক্রান্ত জাকিরুলের

    ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

    ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬