Journalbd24.com

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করল উত্তর কোরিয়া
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জুন, ২০২৩ ১২:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জুন, ২০২৩ ১২:৫৪

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করল উত্তর কোরিয়া

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জুন, ২০২৩ ১২:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জুন, ২০২৩ ১২:৫৪

    যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করল উত্তর কোরিয়া

    যুক্তরাষ্ট্রকে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া। একই সঙ্গে দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ে রাষ্ট্রীয়ভাবে গণসমাবেশের আয়োজন করে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার জন্য ‘প্রতিশোধের যুদ্ধের’ অঙ্গীকার করে স্লোগান দেওয়া হয়। 

    কোরীয় যুদ্ধ শুরুর ৭৩তম বার্ষিকী উপলক্ষ্যে পিয়ংইয়ংয়ে গণসমাবেশের আয়োজন করে উত্তর কোরিয়া। একই দিনে আয়োজিত সিউলের যুদ্ধবার্ষিকী অনুষ্ঠানে শান্তি প্রতিষ্ঠায় উত্তর কোরিয়াকে ঐক্যের ডাক দেয় দক্ষিণ কোরিয়া। রয়টার্স, বিবিসি, এএফপি।

    উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) জানিয়েছে, রোববার পূর্ব এশিয়ার এই দেশটির রাজধানীজুড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রায় ১ লাখ ২০ হাজার শ্রমজীবী মানুষ এবং শিক্ষার্থী অংশ নেন। 

    রয়টার্স বলছে, রাষ্ট্রীয় মিডিয়ার প্রকাশিত ছবিগুলোতে পিয়ংইয়ংয়ের একটি স্টেডিয়ামে বিপুল সংখ্যক মানুষের ভিড় দেখা গেছে। সমাবেশে অংশ নেওয়া এসব মানুষের হাতে প্ল্যাকার্ডও ছিল। যাতে লেখা ছিল-‘যুক্তরাষ্ট্রের সমগ্র ভূখণ্ড আমাদের শুটিং রেঞ্জের (গোলার আওতার) মধ্যে এবং সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র শান্তি ধ্বংসকারী।’ 

    কেসিএনএ বলেছে, উত্তর কোরিয়ার কাছে এখন ‘মার্কিন সাম্রাজ্যবাদীদের শাস্তি দেওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী অস্ত্র’ এবং ‘এই ভূখণ্ডের মানুষ শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অদম্য ইচ্ছা নিয়ে টগবগ করছে’। ওদিকে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হ্যান ডাক-সু এদিন সিউলে অনুষ্ঠিত অনুষ্ঠানে বলেন, ‘এখনো কোরিয়া যুদ্ধের বিভ্রম থেকে জেগে উঠতে পারেনি উত্তর কোরিয়া। 

    দেশটি ক্রমাগত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও পারমাণবিক পরীক্ষার চলমান হুমকি দিয়ে কোরিয়ান উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে ধ্বংস করার চেষ্টা অব্যাহত রেখেছে। উত্তর কোরিয়ার মিথ্যা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতারণামূলক উদ্দেশ্যের ওপর নির্ভর করে নয়, বরং শক্তিশালী আত্মরক্ষার মাধ্যমে সরকার আমাদের নিরাপত্তা রক্ষা করবে।’

    ৭৩ বছর আগে ১৯৫০ সালে কোরিয়া যুদ্ধ শুরু হয়। ওই সময়ে দক্ষিণ কোরিয়ার ওপর হঠাৎ করে সশস্ত্র আক্রমণ চালায় উত্তর কোরিয়া। হ্যান ডাক-সু জানিয়েছেন, কোরিয়া যুদ্ধ ১ হাজার ১২৯ দিন স্থায়ী হয়েছিল। এ যুদ্ধে প্রায় ১ লাখ ৭৫ হাজার দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনী প্রাণ হারিয়েছে। এছাড়া ২২টি দেশ নিয়ে গঠিত জাতিসংঘের জোটের অসংখ্য সদস্যের প্রাণ কেড়ে নিয়েছে। ২৮ হাজারেরও বেশি ব্যক্তি নিখোঁজ রয়েছে। সিউলে এ অনুষ্ঠানে প্রায় ১ হাজার ৫০০ জন উপস্থিত ছিলেন।

    এর মধ্যে দক্ষিণ কোরিয়ার সরকার প্রদত্ত সাদা ইউনিফর্ম পরিহিত কোরিয়া যুদ্ধের প্রবীণরা এবং কোরিয়া যুদ্ধে অংশগ্রহণকারী জাতিসংঘের বাহিনীর পরিবাররাও ছিল। অনুষ্ঠানের সূচনা হয়েছিল জাতিসংঘের ২২টি রাষ্ট্রের জাতীয় পতাকা প্রদর্শনের মাধ্যমে। অংশগ্রহণকারীদের সমবেত কণ্ঠে কোরিয়া যুদ্ধের গান গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম
    2. নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল
    3. কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে ক্লিনিকে এমপি মোশারফ
    4. ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে
    5. মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি
    6. অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে আক্রান্ত জাকিরুলের
    7. ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম

    পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম

    নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল

    নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল

    কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে 
 ক্লিনিকে এমপি মোশারফ

    কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে ক্লিনিকে এমপি মোশারফ

    ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে

    ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে

    মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি

    মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি

    অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে 
আক্রান্ত জাকিরুলের

    অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে আক্রান্ত জাকিরুলের

    ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

    ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬