Journalbd24.com

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের, তীব্র সমালোচনা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুলাই, ২০২৩ ১৪:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুলাই, ২০২৩ ১৪:৩৯

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের, তীব্র সমালোচনা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুলাই, ২০২৩ ১৪:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুলাই, ২০২৩ ১৪:৩৯

    ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের, তীব্র সমালোচনা

    যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ইউক্রেনকে ক্লাস্টার বোমা (গুচ্ছ যুদ্ধাস্ত্র) সরবরাহের ঘোষণা দিয়েছে শুক্রবার (৭ জুলাই)। ইউক্রেনের বাহিনী রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণে কঠোর লড়াইয়ের মুখোমুখি হওয়ায় এই ঘোষণা দিয়েছে দেশটি। হামলায় ব্যবহৃত অবিস্ফোরিত বোমাগুলোর বিপদের আশঙ্কায় এ পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করছে মানবাধিকার সংগঠনগুলো।

    ওয়াশিংটন বলেছে, এ ব্যাপারে কিয়েভের কাছ থেকে তারা আশ্বাস পেয়েছে যে, এই যুদ্ধাস্ত্র জনবহুল এলাকায় ব্যবহার না করাসহ বেসামরিক নাগরিকদের ঝুঁকি হ্রাসের বিষয়টি তারা নিশ্চিত করবে।

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, “এই অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত ‘খুব কঠিন’ ছিল, কিন্তু ইউক্রেনের বাহিনীর ‘গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে’। হয় তাদের কাছে এখন রাশিয়ানদের থামানোর জন্য অস্ত্র থাকতে হবে, নয়তো এই এলাকায় ইউক্রেনকে তাদের অভিযান থেকে বিরত থাকতে হবে। আমি মনে করি, তাদের এই অস্ত্রের প্রয়োজন ছিল।”

    শুক্রবার ঘোষিত এই নতুন সামরিক সহায়তা প্যাকেজে ক্লাস্টার বোমার বিষয়টি উল্লেখ করে পেন্টাগন এক বিবৃতিতে জানায়, এটি প্রচলিত যুদ্ধাস্ত্র (ডিপিআইসিএম, আর্টিলারি বা ভূমি থেকে ভূমিতে ব্যবহারের মিসাইল ওয়্যানহেড)। 

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘অত্যাধিক প্রয়োজনীয়’ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে টুইটে বলেন, ‘ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতার এই সম্প্রসারণ, আমাদের ভূমি দখলমুক্ত করতে এবং শান্তিকে আরও কাছাকাছি আনতে একটি নতুন উপাদান হিসেবে কাজ করবে।’

    মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে বলেন, ‘ইউক্রেনের পর্যাপ্ত আর্টিলারি না থাকায় যদি রাশিয়ান সৈন্য ও ট্যাংক ইউক্রেনের অবস্থানের ওপর দিয়ে চলে যায় এবং আরও ইউক্রেনীয় অঞ্চল দখল করে, তাহলে বেসামরিক ক্ষতির ব্যাপক ঝুঁকি থাকে।’

    কিয়েভ ‘লিখিত আশ্বাস দিয়েছে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগুলো ব্যবহার করবে’—এ কথা উল্লেখ করে সুলিভান বলেন, ইউক্রেনের সরকার বলেছে বেসামরিক নাগরিকদের ঝুঁকি কমানোর জন্য সমস্ত প্রচেষ্টা রয়েছে, কারণ এই জনগণ তাদেরই নাগরিক।

    মার্কিন প্রতিরক্ষাবিষয়ক আন্ডার সেক্রেটারি কলিন কাহল বলেন, ইউক্রেন প্রতিশ্রুতি দিয়েছে, তারা বেসামরিক জনবহুল এলাকায় এগুলো ব্যবহার করবে না এবং তারা কোথায় সেগুলো ব্যবহার করবে তার রেকর্ড রাখবে এবং যুদ্ধের পরে সেগুলো নিষ্ক্রিয় করবে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    2. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    3. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    4. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    5. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    7. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬