Journalbd24.com

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • বুলেটপ্রুফ ট্রেনে করে রাশিয়ায় পৌঁছেছেন কিম
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:৫২

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    বুলেটপ্রুফ ট্রেনে করে রাশিয়ায় পৌঁছেছেন কিম

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:৫২

    বুলেটপ্রুফ ট্রেনে করে রাশিয়ায় পৌঁছেছেন কিম

    উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার ব্যক্তিগত ট্রেনে করে রাশিয়ায় পৌঁছেছেন। বুলেটপ্রুফ ট্রেনে করে তিনি রাশিয়া গেছেন বলে নিশ্চিত করেছেন দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

    মঙ্গলবার সকালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটিতে প্রবেশ করেন। খবর বিবিসির।

    রাশিয়ার এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জাপানের মিডিয়া আউটলেট জেএনএন জানিয়েছে, কিম জং উন রাশিয়ার খাসান সীমান্ত স্টেশনে পৌঁছেছেন। প্রাইমরস্কি ক্রাই এলাকায় অবস্থিত স্টেশনটিতে উত্তর কোরিয়ার নেতাকে স্বাগত জানিয়ে একটি অনুষ্ঠান করা হয়েছে।

    ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মস্কোর সঙ্গে পিয়ংইয়ংয়ের অস্ত্র চুক্তি না করার বিষয়ে ওয়াশিংটনের সতর্কতার মধ্যেই কিম জং উন রাশিয়া সফরে গেলেন।

    আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির একজন বিশ্লেষকের মতে, খাসান থেকে ভ্লাদিভোস্তকে পৌঁছাতে আরও পাঁচ-ছয় ঘণ্টার মতো সময় লাগবে।

    প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকে যোগ দিতে তিনি রাশিয়া সফরে গেছেন বলে এর আগে জানানো হয়।

    এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের পালটা আক্রমণের মুখে পড়ার কারণে এই দুই নেতা অস্ত্র চুক্তি নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

    উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ এর প্রতিবেদনে জানানো হয়, কিমের সঙ্গে সফরসঙ্গী হিসেবে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা এবং সামরিক কর্মকর্তারা রয়েছেন।

    রাশিয়ায় তার সফরের বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিনও। স্থানীয় সময় মঙ্গলবার সকালে দুই নেতার মধ্যে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

    রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, পিয়ংইয়ং থেকে রওয়ানা করার আগে কিম তার সাঁজোয়া যান থেকে হাত নাড়ছেন।

    বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজ এর খবরে বলা হয়, পেন্টাগন জানিয়েছে, ‘কোন একটি বৈঠকে অংশ নিতে’ কিম রাশিয়ায় যাচ্ছেন বলে তারা মনে করে।

    যদি পুতিনের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয় তাহলে গত চার বছরের মধ্যে এবং মহামারির পর থেকে এটা হবে উত্তর কোরিয় নেতার প্রথম আন্তর্জাতিক সফর।

    সিবিসিকে এর আগে এক মার্কিন কর্মকর্তা বলেন, বৈঠকের আলোচ্যসূচির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ইউক্রেনের সাথে যুদ্ধে মস্কোকে উত্তর কোরিয়ার অস্ত্র সরবরাহ করার বিষয়টি।

    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    2. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    3. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    4. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    5. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    6. রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
    7. পোরশায় হাম-রুবেলা টিকা প্রদানের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    পোরশায় হাম-রুবেলা টিকা প্রদানের উদ্বোধন

    পোরশায় হাম-রুবেলা টিকা প্রদানের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬