Journalbd24.com

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • গাজার শরণার্থীদের আশ্রয় দেওয়ার ঘোষণা স্কটল্যান্ডের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৩ ১৩:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৩ ১৩:০০

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    গাজার শরণার্থীদের আশ্রয় দেওয়ার ঘোষণা স্কটল্যান্ডের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৩ ১৩:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৩ ১৩:০০

    গাজার শরণার্থীদের আশ্রয় দেওয়ার ঘোষণা স্কটল্যান্ডের

    অবরুদ্ধ গাজা উপত্যকার শরণার্থীদের আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফ। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনে সহায়তায় একটি স্কিম তৈরি করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

    ফার্স্ট মিনিস্টার বলেছেন, স্কটল্যান্ড গাজার শরণার্থীদের জন্য নিজের ‘হৃদয় ও ঘরবাড়ি’ খুলে দিতে প্রস্তুত, যেমনটি যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়া ও ইউক্রেনের শরণার্থীদের জন্য করা হয়েছিল।

    গাজায় আটকে পড়া পরিবারের সদস্য হামজা ইউসুফ স্কটিশ ন্যাশনাল পার্টির বার্ষিক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় এই মন্তব্য করেন। গাজায় বেসামরিক মানুষের জীবনের ঝুঁকি তুলে ধরে তিনি জানান, তার শ্যালক গাজার একটি হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ করেন। পরিস্থিতি এমন যে, কে চিকিৎসা করবে আর কে মারা যাবে- তার মধ্যে যেকোনো একটি চিকিৎসাকর্মীদেরকে বেছে নিতে হচ্ছে। 

    ফার্স্ট মিনিস্টার তার বক্তব্যে বলেন, “গাজা অবিরাম বোমা হামলার মধ্যে রয়েছে। মানবেতর জীবন কাটাচ্ছেন অসংখ্য পুরুষ, নারী ও শিশু। গাজাবাসীদের কাছে আন্তর্জাতিক সাহায্য পৌঁছানোর অনুমতি দেওয়া জরুরি। ফিলিস্তিনিদের ‘সম্মিলিত শাস্তি’ কখনোই ন্যায়সঙ্গত হতে পারে না।”  

    হামাস ইসরায়েলি বেসামরিক নাগরিকদের সঙ্গে যা করেছে, তা ‘সত্যিই হৃদয়বিদারক’ উল্লেখ করে জোরালোভাবে এর নিন্দা জানান তিনি। 

    গাজায় দিনের পর দিন বেসামরিক মানুষজনের হতাহতের ঘটনায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ইউসুফ বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে, একজন ফিলিস্তিনির জীবন একজন ইসরায়েলি জীবনের সমান।’

    তিনি যুক্তরাজ্য সরকারকে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য একটি পুনর্বাসন স্কিম প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, ‘গাজা উপত্যকায় প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাই আমি যুক্তরাজ্য সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজার জনগণের জন্য বিশ্বব্যাপী উদ্বাস্তু কর্মসূচিতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’

    ইউসুফ তার বক্তব্যে আর বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই, স্কটল্যান্ড ফিলিস্তিনি শরণার্থীদের আশ্রয় দিতে ইচ্ছুক। এমন পরিস্থিতি মোকাবিলায় স্কটল্যান্ড ভূমিকা রাখতে চায়। আমাদের হাসপাতালগুলো গাজার আহত শিশু-নারী-পুরুষদের চিকিৎসা দেবে।’

    সর্বশেষ সংবাদ
    1. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    2. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    3. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    4. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    5. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    6. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    7. রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
    সর্বশেষ সংবাদ
    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬