Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • স্বেচ্ছানির্বাসন শেষে আজ পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরীফ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৩ ১২:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৩ ১২:৪১

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    স্বেচ্ছানির্বাসন শেষে আজ পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরীফ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৩ ১২:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৩ ১২:৪১

    স্বেচ্ছানির্বাসন শেষে আজ পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরীফ

    পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ যুক্তরাজ্যে চার বছরের স্বেচ্ছানির্বাসন শেষে আজ শনিবার (২১ অক্টোবর) দেশে ফিরছেন। নওয়াজের এই ফিরে আশা দেশটিতে আগামী বছরের শুরুতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে তার রাজনীতিতে প্রত্যাবর্তন হিসেবেই দেখা হচ্ছে।

    দক্ষিণ এশিয়ার এই দেশটি বর্তমানে নিরাপত্তা, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে বিপর্যস্ত। আর নওয়াজের প্রাথমিক প্রতিপক্ষ ও ব্যাপক জনপ্রিয় ইমরান খান এখন দিন কাটাচ্ছেন কারাগারে। খবর এএফপির।

    এ প্রসঙ্গে পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) একজন জ্যেষ্ঠ নেতা খাজা মোহাম্মদ আসিফ বলেন, ‘এখন সময় হয়েছে উদযাপন ও আশা করার। নওয়াজের ফিরে আসাটা পাকিস্তানের অর্থনীতি ও জনগণের জন্য ভালো কিছু করতে সাহায্য করবে।’

    দলীয় সূত্রে জানা গেছে, গত বেশ কয়েকদিন থেকে নওয়াজ শরীফ দুবাইয়ে অবস্থান করছেন এবং সেখান থেকে রাজধানী ইসলামাবাদে আসবেন তিনি। এরপর যাবেন লাহোরে, যেখানে তাকে স্বাগত জানাতে সমর্থকরা আয়োজন করেছে বিশাল জনসমাবেশ।’

    বেশ কয়েক মাস থেকেই পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) নেতাকর্মীরা তার ফিরে আসার অপেক্ষা করছিলেন। ‘মাটির মানুষ’ হিসেবে তার ভাবমূর্তি দলের জনপ্রিয়তাকে অনেক বাড়িয়ে দেবে বলে মনে করছেন রাজনৈতিক দলটির নেতাকর্মীরা।

    তবে নওয়াজের বিরুদ্ধে এখনও রয়েছে দুর্নীতির মামলায় সাজা পূরণ না করার মতো অভিযোগ। এর আগে ইসলামাবাদ হাইকোর্ট নওয়াজ শরীফের মঙ্গলবার পর্যন্ত জামিন মঞ্জুর করেন। আর এর ফলে দেশে আসা মাত্রই তাকে গ্রেপ্তারের যে আশঙ্কা ছিল, তা দূর হয়।

    দুর্নীতির দায়ে অভিযুক্ত হওয়ায় তিনবারের নির্বাচিত এই প্রধানমন্ত্রীকে ২০১৭ সালে ক্ষমতাচ্যুত করা হয় এবং পাশাপাশি তাকে আজীবন রাজনীতিতে অযোগ্য ঘোষণা করা হয়।

    চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার আগে নওয়াজ শরীফ সাত বছরের সাজার মধ্যে এক বছরেরও কম সময় কারাগারে কাটান। এরপর ইমরান খান সরকারের আমলে বারংবার দেশে ফিরতে আদালতের নির্দেশকে উপেক্ষা করেন তিনি।

    তবে নওয়াজ শরীফের ভাগ্য পরিবর্তন হয় গত বছর, যখন তার ভাই শেহবাজ শরীফ ক্ষমতায় আসেন। ক্ষমতায় এসে শেহবাজ বেশ কিছু আইন পরিবর্তন করেন, যার মধ্যে ছিল আইনপ্রণেতাদের জন্য রাজনৈতিক নিষেধাজ্ঞার সময়ের ব্যাপ্তি পাঁচ বছরে কমিয়ে আনা।

    এ ছাড়া রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সামরিক বাহিনীর সঙ্গে মুসলিম লীগের সমঝোতার কারণেই নওয়াজ শরীফের প্রত্যাবর্তনের পথ মসৃণ হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬