Journalbd24.com

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • গাজা ইস্যুতে পশ্চিমাদের অবস্থান ‘নির্লজ্জ দ্বিচারিতা’: জর্ডানের রানি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৩ ১৩:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৩ ১৩:১২

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    গাজা ইস্যুতে পশ্চিমাদের অবস্থান ‘নির্লজ্জ দ্বিচারিতা’: জর্ডানের রানি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৩ ১৩:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৩ ১৩:১২

    গাজা ইস্যুতে পশ্চিমাদের অবস্থান ‘নির্লজ্জ দ্বিচারিতা’: জর্ডানের রানি

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনী যে নির্বিচার বোমা হামলা চালাচ্ছে, তাতে অসংখ্য বেসামরিক মানুষের প্রাণহানির বিষয়ে নিন্দা জানাতে ব্যর্থ হওয়ায় পশ্চিমা নেতাদের তীব্র সমালোচনা করেছেন জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ। পশ্চিমা নেতাদের এ অবস্থানকে ‘নির্লজ্জ দ্বিচারিতা’ বলে মন্তব্য করেছেন তিনি।

    মার্কিন প্রচারমাধ্যম সিএনএনের ক্রিশ্চিয়ান আমানপুরকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন জর্ডানের রানি। দেশটির রাজধানী আম্মান থেকে দেওয়া রানিয়ার সাক্ষাৎকারটি প্রচাারিত হয় গতকাল মঙ্গলবার।

    গাজায় চলমান বিপর্যয় নিয়ে বিশ্বের প্রতিক্রিয়া দেখে জর্ডানসহ পুরো মধ্যপ্রাচ্যের মানুষ হতবাক ও হতাশ উল্লেখ করে জর্ডানের রানি বলেন, ‘গত কয়েক সপ্তাহে আমরা বিশ্বে একটি নির্লজ্জ দ্বিচারিতা দেখেছি।’

    সাক্ষাৎকারে রানিয়া বলেন, যখন ৭ অক্টোবর হামলার ঘটনা ঘটল, তখন বিশ্ব তাৎক্ষণিক ও দ্ব্যর্থহীনভাবে ইসরাইল ও তার আত্মরক্ষার অধিকারের পক্ষে দাঁড়াল। তারা হামলার নিন্দা জানাল। কিন্তু গত কয়েক সপ্তাহে গাজায় ইসরাইলি হামলার বিষয়ে বিশ্বে নীরবতা দেখা যাচ্ছে।

    প্রসঙ্গত, দীর্ঘ দিনের শোষণ-বঞ্চনা, আল আকসা মসজিদের মর্যাদাহানি এবং ফিলিস্তিনিদের সেটলারদের (বসতি স্থাপনকারী) সাম্প্রতিক হামলার জবাবে গত ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাস। ওই হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়। দুই শতাধিক ব্যক্তিকে ইসরাইল থেকে ধরে গাজায় নিয়ে যায় হামাস।

    এর জবাবে ওই দিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনীর নির্বিচার হামলায় এখন পর্যন্ত ৫ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দুই হাজারের বেশি শিশু। ধ্বংসস্তূপে পরিণত হওয়া অবরুদ্ধ গাজায় দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়।

    এ প্রসঙ্গে জর্ডানের রানি রানিয়া বলেছেন, আধুনিক ইতিহাসে এমন মানবিক দুর্ভোগ এই প্রথম দেখা যাচ্ছে। অথচ যুদ্ধবিরতির আহ্বান পর্যন্ত জানাচ্ছে না বিশ্ব।

    সাক্ষাৎকারে জর্ডানের রানি গাজায় বেসামরিক মানুষের প্রাণহানির নিন্দা না করা এবং যুদ্ধবিরতির আহ্বান না জানানোয় পশ্চিমা বিশ্বের সমালোচনাও করেন।

    সর্বশেষ সংবাদ
    1. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    2. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    3. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    4. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    5. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    6. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    7. রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
    সর্বশেষ সংবাদ
    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬