Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৩ ১২:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৩ ১২:১০

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ২২

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৩ ১২:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৩ ১২:১০

    যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ২২

    যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লিউইস্টনে একাধিক স্থানে বন্দুক হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৫০ থেকে ৬০ জন।

    গতকাল বুধবার (২৫ অক্টোবর) এ ঘটনা ঘটেছে।

    Unibots.in

    বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

    গণমাধ্যমটি জানায়, একটি বার এবং ওয়ালমার্টের ডিসট্রিবিউশন সেন্টারসহ বিভিন্ন স্থানে চালানো এ বন্দুক হামলার ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। এতে ৫০-৬০ জন গুলিবিদ্ধ বা আহত হয়েছেন। যদিও ঠিক কতজন হতাহত হয়েছে, এখন পর্যন্ত তা স্পষ্ট নয়।

    দ্য সান সাময়িকীর বরাতে রয়টার্স জানিয়েছে, লিউসটন পুলিশের মুখপাত্র বলেছেন, একটি বার, রেস্তোরাঁ, ওয়ালমার্টের বিতরণকেন্দ্র ও ব্যবসায়িক কেন্দ্রে এ হামলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এ ঘটনা জানানো হয়েছে। তিনি এ ব্যাপারে খোঁজখবর রাখছেন বলে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন।

    স্থানীয় পুলিশ অফিসের এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, এ ঘটনায় ‘সন্দেহভাজন’ এক হামলাকারী এখনও পলাতক রয়েছে। যদিও কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই হামলার সঙ্গে অন্তত দুই ব্যক্তি জড়িত। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

    অ্যানড্রোসকগিন কাউন্টির শেরিফের কার্যালয় সন্দেহভাজন দুজন হামলাকারীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছে। কাউন্টির শেরিফ হামলাকারীকে শনাক্ত করতে জনগণের সহায়তা চেয়েছেন। ছবিতে দেখা গেছে, ওই হামলাকারীর দাড়ি রয়েছে। তিনি ফুলহাতা শার্ট ও জিনস পরে আছেন। রাইফেল হাতে তিনি গুলি করার মতো ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন।

    হামলাকারীকে ধরতে অভিযান চলছে জানিয়ে, ঘটনার তদন্ত চলাকালীন ওই এলাকার সব দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ করেছে পুলিশ। এছাড়া মেইন অঙ্গরাজ্য পুলিশও বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে।

    লিউইস্টন পোর্টল্যান্ড থেকে প্রায় ৩৬ মাইল উত্তরে অবস্থিত এবং রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর।
    এদিকে, গোলাগুলির ঘটনার পর এবং হামলাকারী পলাতক থাকায় লিউইস্টনের আশপাশের দু’একটি শহরেও সতর্কতা জারি এবং বাসিন্দাদের নিরাপদ জায়গায় থাকতে বলা হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬