Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • হামাস সন্ত্রাসী সংগঠন নয়: ব্রাজিলের প্রেসিডেন্ট
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৩ ২০:১১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৩ ২০:১১

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    হামাস সন্ত্রাসী সংগঠন নয়: ব্রাজিলের প্রেসিডেন্ট

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৩ ২০:১১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৩ ২০:১১

    হামাস সন্ত্রাসী সংগঠন নয়: ব্রাজিলের প্রেসিডেন্ট

    জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নীতিমালা মেনে চলে বলে হামাসকে সন্ত্রাসীগোষ্ঠী বলে মনে করেন না ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা। শনিবার রাজধানীর প্রেসিডেন্ট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। 

    সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে, লুলা দা সিলভা বলেছেন, হামাস গাজা উপত্যকার নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং জিতেছেও। 

    লুলা বলেন, ব্রাজিলের অবস্থান স্পষ্ট। ব্রাজিল শুধু তাদেরই সন্ত্রাসী সংগঠন মনে করে যাদের জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সন্ত্রাসী সংগঠন মনে করে। আর হামাসকে এ পরিষদ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে না। 

    প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে। 

    প্রেসিডেন্ট লুলা সাংবাদিকদের বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রীর কাছে এখন আমাদের চাওয়া হলো—গাজা উপত্যকায় যুদ্ধ সমাপ্তি। মনে হচ্ছে, নেতানিয়াহু ভুলে গেছেন, গাজায় শুধু হামাস সেনারাই নয়, নারী ও শিশুরাও আছেন। তারাই এ যুদ্ধের সবচেয়ে বেশি ভুক্তভোগী।

    লুলা দ্য সিলভা শান্তির পক্ষে তার দেশ ব্রাজিলের অবস্থান স্পষ্ট করে বলেন, এ মুহূর্তে বন্দুকের জোর থেকে সরে এসে সংলাপের দিকে গুরুত্ব দিতে হবে। আমি শান্তি নিয়ে কথা বলে যাব। সংলাপের ক্ষমতা ও প্রভাব মানুষের তৈরি যেকোনো শক্তিশালী বোমা থেকেও বেশি।

    সংবাদ সম্মেলনের শেষ দিকে লুলা গাজায় আটকে থাকা ব্রাজিলের নাগরিকদের উদ্ধারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা একজন ব্রাজিলিয়ানকেও গাজা উপত্যকায় রাখব না। আমরা সবাইকে খুঁজে বের করব, কারণ এটাই ব্রাজিল সরকারের দায়িত্ব।

    এর আগে চলতি সপ্তাহে ব্রাজিলের কেন্দ্রীয় সরকার হামাসকে জঙ্গি সংগঠন হিসেবে স্বীকার না করার কারণ উল্লেখ করে একটি বিবৃতি দেয়। হামাসকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করতে ব্রাজিল সরকারের ওপর ক্রমশ পশ্চিমা চাপ বাড়ছে। 

    বিবৃতিতে বলা হয়েছে, ব্রাজিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিধিমালা মেনে চলে। কোনো দল জঙ্গি সংগঠন কি না তা চিহ্নিত করা এ পরিষদের দায়িত্বের মধ্যে পড়ে। জাতিসংঘের আর্টিকেল ২৪ অনুসারে, আল কায়েদা ও বোকো হারামের মতো হামাস কোনো জঙ্গি সংগঠন নয়।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬