Journalbd24.com

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • হামাস থেকে নাগরিকদের মুক্ত করতে মরিয়া থাইল্যান্ড
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৩ ১১:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৩ ১১:৩৬

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    হামাস থেকে নাগরিকদের মুক্ত করতে মরিয়া থাইল্যান্ড

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৩ ১১:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৩ ১১:৩৬

    হামাস থেকে নাগরিকদের মুক্ত করতে মরিয়া থাইল্যান্ড

    ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে নিজেদের নিরপেক্ষ অবস্থান ঘোষণা দিয়েছে থাইল্যান্ড। তবে শঙ্কার দিক বিবেচনায় চলমান যুদ্ধে তৃতীয় দেশ হিসেবে সবচেয়ে বেশি আতঙ্কিত থাইল্যান্ড। দেশটির ১৯ জন নাগরিককে ইসরায়েল থেকে অপহরণ করে নিয়ে গেছে হামাস৷ এখনো মুক্তি মেলেনি। ইসরায়েলের গাজা অভিযানে নিজ দেশের নাগরিক নিয়ে আরও দুশ্চিন্তায় পড়েছে দেশটি।

    এরই মধ্যে একজন মন্ত্রীকে মধ্যপ্রাচ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে থাই সরকার৷ উদ্দেশ্য আরব দেশগুলোর সমঝোতায় হামাসের সঙ্গে যোগাযোগ এবং অপহৃতদের মুক্তি। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থেভসিন নিজেই এ কথা জানিয়েছেন।

    Unibots.in

    প্রধানমন্ত্রী বলেন, গাজায় ইসরায়েলের স্থল অভিযানের পর থেকে আমি রাতেও ঘুমাতে পারছি না। ইসরায়েলে যেমন থাই নাগরিকরা এখনো রয়েছেন, তেমনি হামাসের হাতেও বন্দী রয়েছে। যুদ্ধের পরিধি দিন দিন বেড়ে যাচ্ছে। এখনো ইসরায়েলে আমাদের অনেক থাই কর্মী রয়েছে। এটা সত্যিই দুর্বিষহ।

    ইসরায়েলে কর্মরত বেশিরভাগ থাই কর্মী উদোন থানি প্রদেশের নাগরিক।

    প্রধানমন্ত্রী বলেন, উদোনথানির জনপ্রতিনিধি এবং অভিভাবকদের বলবো, আপনাদের সন্তানদের যত দ্রুত সম্ভব ইসরায়েল থেকে ফিরে আসতে বলুন। স্থল অভিযান শুরু হলে হয়তো ইসরায়েলের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যেতে পারে৷

    একজন মন্ত্রী এরই মধ্যে মধ্যপ্রাচ্য সফরের প্রস্তুতি নিচ্ছেন থাই অপহৃতদের মুক্ত করতে। তবে প্রধানমন্ত্রীর স্বার্থে তার পরিচয় বলেননি।

    তিনি বলেন, এটা খুবই দুঃখজনক যে কয়েকজন থাই নাগরিক ইসরায়েল থেকে ফিরতে চাচ্ছেন না। কাজ হারানোর ভয় পাচ্ছেন। আমি আশা করি তারা তাদের মন পরিবর্তন করে ফিরবেন। যারা ফিরে আসবে তাদের আরও বেশি আর্থিক সহযোগিতা প্রদান করা হবে, সহজশর্তে ঋণ দেয়া হবে৷

    জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি হামাসের হাতে বন্দী থাই নাগরিকের যে ভিডিও প্রদর্শন করেছেন, সেটা নিয়ে উষ্মা প্রকাশ করেন শ্রেত্থা। তিনি বলেন, এই ধরনের ভিডিও প্রকাশ কোনভাবেই সমীচীন হয়নি। যখন আমাদের এখনো অনেকে বন্দী। প্রথম থেকেই আমরা এই যুদ্ধে নিজেদের নিরপেক্ষ অবস্থান প্রকাশ করেছি এবং আমরা এই সংঘাতের কোন অংশ হতে চাই না। আমরা শুধু চাই আমাদের নাগরিকদের যেন দ্রুত ফিরিয়ে দেয়া হয়।

    এখন পর্যন্ত ইসরায়েলে হামাসের হামলায় ৩২ জন থাই নাগরিকের মৃত্যু হয়েছে। ১৯ জন আহত এবং ১৯ জনকে অপহরণ করা হয়েছে।

    বন্দীদের মুক্ত করতে এরই মধ্যে ইরানেও একটি প্রতিনিধি দল পাঠিয়েছে থাইল্যান্ড। সংসদের স্পিকার ওয়ান মুহাম্মাদ নূর মাতহা বলেন, নারাথিওয়াদের সাবেক সংসদ সদস্য আরিপান উতারিসান এবং লারপং সাইদকে ইরানে পাঠানো হয়েছে। তারা শিয়া মুসলিম এসোসিয়েশনের নেতা সায়িদি সোলাইমান হোসাইনির ভাই।

    প্রতিনিধি দল এরই মধ্যে ইরানের রাষ্ট্রপতির উপদেষ্টা এবং একজন ফিলিস্তিনের নেতার সঙ্গে দেখা করেছেন। অপহৃত থাইদের মুক্তির বিষয়ে তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

    এছাড়াও ইসরায়েলের তেল আবিবে কর্মরত ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমনসব সাবেক কর্মকর্তাদের তেল আবিবে পাঠানো হয়েছে সেখানকার থাই নাগরিকদের পাঠানোর কাজ ত্বরান্বিত করতে৷

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬