Journalbd24.com

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • গাজার হাসপাতালগুলো অবশ্যই সুরক্ষিত রাখতে হবে : বাইডেন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৩ ১৩:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৩ ১৩:০৩

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    গাজার হাসপাতালগুলো অবশ্যই সুরক্ষিত রাখতে হবে : বাইডেন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৩ ১৩:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৩ ১৩:০৩

    গাজার হাসপাতালগুলো অবশ্যই সুরক্ষিত রাখতে হবে : বাইডেন

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের হাসপাতালগুলোকে অবশ্যই সুরক্ষিত রাখতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া হাসপাতালগুলোতে ইসরায়েলের ‘কম হস্তক্ষেপমূলক’ পদক্ষেপের বিষয়ে নিজের আশার কথাও জানিয়েছেন তিনি।

    গাজায় টানা প্রায় দেড় মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ১১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলা হচ্ছে হাসপাতালেও। গাজার সবচেয়ে বড় দুটি হাসপাতাল ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে।

    এছাড়া বাইডেন এমন এক সময়ে এই মন্তব্য করলেন যখন গাজার প্রধান হাসপাতালের গেটের দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি ট্যাংকগুলো। মঙ্গলবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

    প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর ট্যাংকগুলো গাজা শহরের প্রধান চিকিৎসা কেন্দ্র আল শিফা হাসপাতালের বাইরে অবস্থান নিয়েছে। ইসরায়েল বলেছে, হাসপাতালের নিচে অবস্থিত একটি টানেলে হামাস কমান্ড-এন্ড-কন্ট্রোল সেন্টার পরিচালনা করছে। তবে হামাস এবং হাসপাতাল কর্তৃপক্ষ এটি অস্বীকার করেছে।

    অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা ইতোমধ্যেই ১১ হাজার ১০০ ছাড়িয়ে গেছে। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে সাড়ে চার হাজারেরও বেশি শিশু। এছাড়া নিহতদের মধ্যে নারীর সংখ্যাও তিন হাজারের বেশি।

    হামাসের সশস্ত্র শাখা বলেছে, চলমান যুদ্ধে পাঁচ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে তারা গাজায় আটক ৭০ জন নারী ও শিশুকে মুক্তি দিতে প্রস্তুত।

    সোমবার আল শিফা হাসপাতালে ছিলেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা। তিনি বলেছেন, উত্তর গাজায় অবস্থিত এই হাসপাতালটিতে অবরোধ এবং বিদ্যুতের অভাবের কারণে তিন নবজাতকসহ আগের তিন দিনে ৩২ জন রোগী মারা গেছেন।

    অবশ্য ইসরায়েলি সামরিক বাহিনী মঙ্গলবার ভোরে বলেছে, তারা ইসরায়েল থেকে আল শিফা হাসপাতালে ‘ইনকিউবেটর স্থানান্তর সমন্বয়ের জন্য মানবিক প্রচেষ্টা শুরু করেছে’। তবে অপরিণত অবস্থায় জন্ম নেওয়া নবজাতকদের উষ্ণ রাখার জন্য ব্যবহৃত এসব ডিভাইসের কোনোটিই হাসপাতালটি গ্রহণ করেনি।

    ইসরায়েলের এই দাবি সম্পর্কে আল শিফা হাসপাতাল কর্তৃপক্ষ বা হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক ভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

    রয়টার্স বলছে, গাজার আল শিফা হাসপাতালের ভেতরে এখনও কমপক্ষে ৬৫০ রোগী রয়েছেন। হাসপাতালটির পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় তাদের অন্য চিকিৎসা কেন্দ্রে সরিয়ে নেওয়াটা খুবই জরুরি।

    এই পরিস্থিতিতে গাজার হাসপাতালগুলোকে অবশ্যই সুরক্ষিত করতে হবে বলে মন্তব্য করেছেন জো বাইডেন। সোমবার হোয়াইট হাউসে মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘আমার আশা এবং প্রত্যাশা হচ্ছে- হাসপাতালগুলোতে তুলনায়মূলক কম পদক্ষেপ নেওয়া হবে এবং আমরা ইসরায়েলিদের সাথে যোগাযোগ রাখব।’

    তিনি আরও বলেন, ‘বন্দিদের মুক্তির পাশাপাশি সংঘাতে বিরতির প্রচেষ্টা চলমান রয়েছে এবং সেই সাথে কাতারের সাথে আলোচনা করা হচ্ছে ...। সুতরাং (এ বিষয়ে) আমি কিছুটা আশাবাদী, তবে হাসপাতালগুলোকে অবশ্যই সুরক্ষিত রাখতে হবে।’

    সর্বশেষ সংবাদ
    1. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    2. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    3. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    4. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    5. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    6. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    7. রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
    সর্বশেষ সংবাদ
    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬